প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 9:36 AM
স্ত্রী ফিরে না আসায় ব্রাহ্মণপাড়ায় মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্ত্রী ফিরে না আসার ক্ষোভে ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুইন মিয়া (৩৪) নামের এক যুবক। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে রোববার (২ নভেম্বর) সকাল ৬টার মধ্যে যেকোনো একসময় উপজেলার টাকই গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মুইন মিয়া ওই গ্রামের মো. আবদুল রব এর ছেলে।
মুইন মিয়ার পিতা মো. আবদুল রব জানান, চার বছর আগে পারিবারিকভাবে তাঁর ছেলের বিয়ে হয়। তবে প্রায় এক বছর আগে মুইন মিয়ার স্ত্রী বাবার বাড়ি চলে যান এবং এরপর আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে একাধিকবার ছেলেটির স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি আসতে রাজি হননি।
তিনি আরও জানান, শনিবার রাতে প্রতিদিনের মতো মুইন মিয়া রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে ফজরের নামাজ শেষে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখা যায়, ঘরের কাঠের তীরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তাঁর ছেলে।
এসময় তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখে হতবাক হয়ে যান। পরে স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদ আলম কনু ও মো. হুমায়ুন কবিরের মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মুইন মিয়ার পরিবার জানিয়েছে, স্ত্রী ফিরে না আসায় রাগ ও ক্ষোভে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...
গ্লোবাল র্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র্যাকিংয়ে অবস্থান...