...
শিরোনাম
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬ ⁜ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত ⁜ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা ⁜ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক ⁜ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ ⁜ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ⁜ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন ⁜ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া ⁜ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ ⁜ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত ⁜ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Nov 2025, 7:48 PM

...
নারী বিশ্বকাপে প্রথম শিরোপা ঘরে তুললো ভারত News Image

সময়টা বুঝি ভারতেরই! রোহিত-কোহলিদের হাত ধরে ভারতীয় পুরুষ দল ১৩ বছরের শিরোপাখরা কাটিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরের বছর তারাই ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এবার নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়ল হারমনপ্রিত কৌরের দল। শেফালি-দীপ্তির দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে ভারত। ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলের সামনেই গত রোববার প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ ছিল। এর আগে কেউই শিরোপার স্বাদ পায়নি। মিতালি রাজের নেতৃত্বে ভারত দু'বার রানার্সআপ হলেও, প্রোটিয়া মেয়েরা এবারই প্রথম ওয়ানডের ফাইনালে ওঠে। এর আগে দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেললেও জেতা হয়নি উলভার্ট-ডি ক্লার্কদের। আজ ফাইনালের মহারণে লরা সেঞ্চুরি করলেও হার এড়াতে পারেননি। তিন ফাইনালে হার যেন সেই চোকার্স তকমাই পুনরায় স্মরণ করিয়ে দিলো। বৃষ্টির বাধায় নাভি মুম্বাইয়ে বিশ্বকাপের ফাইনাল গড়ায় কয়েক ঘণ্টা দেরিতে। এরপর আগে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৯৮ রানের বড় পুঁজি পায়। যা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। প্রোটিয়ারা এর আগে ওয়ানডেতে কখনও ২৭৫ রানের বেশি তাড়ায় জেতেনি। ফলে তাদের আজ ইতিহাসই গড়তে হতো। কিন্তু মিডল অর্ডার ও টেল-এন্ডারের ব্যর্থতায় তারা ২৪৬ রানেই গুটিয়ে গেছে। ভেস্তে গেছে সেমিফাইনালের পর ফাইনালেও লরা উলভার্টের সেঞ্চুরি (১০১)। ভারতের ইতিহাস গড়ার পথে যেন ম্যাজিক হয়ে এসেছিলেন শেফালি ভার্মা। প্রথমে তার বিশ্বকাপ দলে জায়গা হয়নি, প্রতিকা রাওয়ালের ইনজুরি সেমিফাইনালে দিয়ে তার জন্য দুয়ার খুলে দেয়। ফাইনালে তার ব্যাটেই সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস পেয়েছে ভারত। এরপর বল হাতে ব্রেকথ্রুও এসেছে শেফালির ঘূর্ণিতে। অথচ এর আগে ৩১ ওয়ানডের ক্যারিয়ারে মাত্র ৫ বার বল হাতে নিয়ে ১ উইকেট শিকার করেছিলেন। আজ ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে নিলেন ২ উইকেট। ভারতের ফাইনাল জয়ের অন্যতম নায়ক দীপ্তি শর্মা। নারী বিশ্বকাপে তিনিই প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ন্যূনতম ২০০ রান এবং ১৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন। প্রোটিয়াদের শক্ত ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার পথে ৫ উইকেট শিকার করেন এই ডানহাতি স্পিনার। এর আগে ব্যাট হাতে দীপ্তি করেছেন ৫৮ রান। যা ভারতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। এ ছাড়া স্মৃতি মান্দানা ৪৫ ও রিচা ঘোষের ৩৪ রানের ক্যামিওতে ভারত ২৯৮ রানের বড় পুঁজি পায়। আফ্রিকার পক্ষে ৩ উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। লক্ষ্য তাড়ায় ভালো শুরুই পেয়েছিল উলভার্টের দল। তবে দুর্ভাগ্যজনকভাবে তাজমিন ব্রিটস রানআউট হলে তাদের ৫১ রানের উদ্বোধনী জুটি ভাঙে। এরপর সুনে লুসের ২৫ এবং এনেরি ডার্কসেনের ৩৫ রান ছাড়া আর কেউই উলভার্টকে সঙ্গ দিতে পারেননি। সতীর্থদের যাওয়া-আসার একা ত্রাতা হয়ে উঠছিলেন প্রোটিয়া দলপতি। দলীয় ২২০ রানে সপ্তম ব্যাটার হিসেবে উলভার্টের বিদায়ে ভারতের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে তাদের শঙ্কা ছিল নাদিনে ডি ক্লার্ককে নিয়ে। কারণ লিগপর্বে ভারতের জয় কেড়ে নিয়েছিলেন এই বিধ্বংসী ব্যাটার। আজ আর পারলেন না। আউট হলেন ১৮ রানে। উলভার্ট ৯৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ১০১ রান করেছেন। নারী ও পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে তিনি মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করলেন। তার আগে কেবল অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি ম্যাজিক ফিগার পূর্ণ করেছিলেন ২০২২ আসরে সেমি এবং ফাইনালে। ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ অষ্টম সেঞ্চুরি এবং এক আসরে সর্বোচ্চ ৫৭১ রান হয়তো উলভার্টকে কিছুটা সান্ত্বনা দেবে। কিন্তু কমাতে পারবে না প্রথম কোনো বিশ্বকাপ না জেতার ক্ষত!




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...

আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...

কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...

বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...

কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
➤ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬
➤ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত
➤ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা
➤ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক
➤ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ
➤ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক
➤ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
➤ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন
➤ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া
➤ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ
➤ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir