প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Nov 2025, 7:47 PM
বিসিবির পরিচালক রুবাবা দৌলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু ইসফাক আহসানকে নিয়ে চলতে থাকে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে লাগাতার নেতিবাচক প্রচার চলতে থাকে। এই কারণে নির্বাচনের রাতেই তার পরিচালক পদ বাতিল করে এনএসসি। তখন থেকেই আলোচনা শুরু হয় একজন নারী ক্রীড়া সংগঠককে বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার। আলোচনায় আসে রুবাবা দৌলার নাম। জাতীয় ক্রীড়া পরিষদ সেই পথেই হাঁটল। করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে পরিচালক মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল সোমবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে। করপোরেট ব্যক্তিত্ব হলেও খেলাধুলার সঙ্গেও বিভিন্ন সময় জড়িত ছিলেন রুবাবা দৌলা। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে ভূমিকা ছিল রুবাবারও। করপোরেট জগতে তো তিনি খুবই পরিচিত মুখ। গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করার অভিজ্ঞতা তার। বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। ওরাকল থেকে ছাড়পত্র নিয়ে পাওয়ার পরপরই জাতীয় ক্রীড়া পরিষদ আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন আজ প্রকাশ করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা,...
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ কিন্ডার গার্টেন এডুকেশন বোর্ড কতৃক বৃত্তি প্রদান অনুষ্ঠন আদর্শ সদর উপজেলার...
দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার আস...
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...