প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2025, 12:01 AM
কুমিল্লা রামমালা গ্রন্থাগার ডিজিটালাইজেশন করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে
নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে কয়েক হাজার দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, প্রাচীন বই, সংবাদপত্র ও ঐতিহাসিক দলিল। এই গ্রন্থাগারটি বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। অনেক মূল্যবান দলিল ও বই এখন নষ্ট হতে শুরু করেছে।
এ বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “রামমালা গ্রন্থাগার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার। এখানে সংরক্ষিত পাণ্ডুলিপি ও বইগুলো জাতির ইতিহাস-ঐতিহ্যের দলিল। এগুলো ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা জরুরি। প্রত্যকেটা কপি স্ক্যান করে রাখা দরকার। আমি বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ে অবহিত করব, যাতে দ্রুত ডিজিটালাইজেশনের ব্যবস্থা নেওয়া যায়।”
তিনি আরও বলেন, “রামমালা গ্রন্থাগারের সঙ্গে যুক্ত ছোট মিউজিয়ামেও রয়েছে বহু পুরাতন মুদ্রা, শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন। এসব সম্পদ রক্ষায় আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করা দরকার।” মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে অবস্থিত রামমালা গ্রন্থাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি কুমিল্লার জাগুরঝুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সারসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, রামমালা গ্রন্থাগারের দায়িত্ব প্রাপ্তরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...