প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:39 AM
কুমিল্লায় মিউজিশিয়ানস ক্রিকেট লীগের ট্রফি ও জার্সি উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার শিল্পী ও মিউজিশিয়ানদের অংশগ্রহণে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুমিল্লা মিউজিশিয়ানস ক্রিকেট লীগ’। আগামী ১৪ নভেম্বর কুমিল্লা জিলা স্কুল মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। চারটি দলের অংশগ্রহণে আয়োজিত এবারের আসরের দলগুলোর নামকরণ করা হয়েছে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভাগভুক্ত সম্ভাব্য চার জেলার চারটি নদীর নামে। দলগুলো হলো— গোমতী কিংস, তিতাস টাইগার্স, ডাকাতিয়া স্টারস এবং মেঘনা লায়ন্স। এ উপলক্ষে মঙ্গলবার কুমিল্লা ক্লাবের হলরুমে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল ট্রফি ও জার্সি উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, এবং জাসাস কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ পল্লব।
জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে চারটি দলের খেলোয়াড়সহ কুমিল্লার সংগীত অঙ্গনের সক্রিয় শিল্পীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ক্রিকেটের মাধ্যমে মিউজিশিয়ানদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলা গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...