প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Oct 2026, 9:15 AM
চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাজারটিতে দীর্ঘদিন যাবৎ ফুটপাত অবৈধ ভাবে দখল করে রাখে কতিপয় অসাধু ব্যবসায়ীরা। এতে প্রতিনিয়ত অসহনীয় যানজটের কবলে পড়তে হতো বাজারে আগত ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষকে।
সড়কের উপর থেকে ভ্রাম্যমাণ দোকান-পাট সরিয়ে নিতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন একাধিকবার তাদেরকে অনুরোধ করলেও কর্ণপাত করেনি দোকানিরা। বৃহস্পতিবার অবৈধ দখলদারদের বিরুদ্ধে বাজারটিতে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে.এম. ইন্জারুল হক এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান। প্রায় দুই ঘন্টার অভিযানে বাজারের অন্তত অর্ধশত অবৈধ দোকান-পাট উচ্ছেদ করা হয়। এতে জনমনে নেমে আসে স্বস্তি।
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান- এ অভিযান একদিন করলেই শেষ হবে না। সপ্তাহে অন্তত ২জন অভিযান পরিচালনা করা হলে ওইসব ব্যবসায়ীরা আর সড়ক ও ফুটপাত দখল করে বসতে পারবে না।
রিকশা চালক সারোয়ার জানান- প্রায় ৪০ ফুট প্রস্থের সড়কটির দুই পাশে অন্তত ১৫ ফুট দখল করে রাখে ওইসব ব্যবসায়ীরা। উচ্ছেদ অভিযান চালানোর পরদিনই আবার আগের জায়গায় বসে পড়বে। অভিযান নিয়মিত করতে হবে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে.এম. ইন্জারুল হক জানান- ফুটপাতে ব্যবসায়ীদের জন্য পৃথক জায়গা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কিছুতেই তারা ওই নির্ধারিত স্থানে যেতে রাজি হচ্ছিল না। আজ আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...