প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Oct 2026, 9:22 AM
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবার উপজেলার ৯টি
ইউনিয়নের ১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ, আনসার ও
ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন, স্থানীয় হিন্দুরের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে
স্বেচ্ছাসেবক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রতিটি
পূজামণ্ডপে ৬শ কেজি করে চাল সরকারিভাবে বরাদ্দ পাওয়া গেছে বলে সভায়
জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে এতে আরো
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, তিতাস থানার
ওসি (তদন্ত) মফিজ উদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহফুজা
আহমাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম প্রমূখ
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...
হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অন...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্...