প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Oct 2026, 9:14 AM
বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কিন্ডার গার্টেন এডুকেশন বোর্ড কতৃক বৃত্তি প্রদান অনুষ্ঠন আদর্শ সদর উপজেলার স্মৃতি শিক্ষা কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে বাংলাদেশ কিন্ডার গার্টেন এডুকেশন বোর্ডের চেয়ারম্যন মো. রোকন উদ্দিন
এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস- কুমিল্লা জেলা রোভারের
সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বিশেষ অতিথি ছিলেন পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইমরান হোসেন,পাঞ্জেরী পালিকেশন লিমিটেড এর ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আতাউর রহমান, বিশিষ্ট সমাজ সেবকও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবকও শিক্ষানুরাগী নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবকও শিক্ষানুরাগী জাকির হোসেন, বিশিষ্ট সমাজ সেবকও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন মো. ইউনুস মিয়া। অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, যারা আজ বৃত্তি অর্জন করেছ, তোমাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। তোমাদের এই অর্জন শুধু তোমাদের ব্যক্তিগত
সাফল্য নয়; এটি তোমাদের পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানেরও গর্ব। এই স্বীকৃতি তোমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। মনে রাখতে হবে, আজকের এই সাফল্যই তোমাদের চূড়ান্ত অর্জন নয়; বরং এটি ভবিষ্যতের বড় সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। মো. ইমরান হোসেন বলেন, আজ যারা বৃত্তি পাচ্ছ, তোমাদের প্রতি আমার বিশেষ আহ্বান—এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাও। নিজের স্বপ্নকে
বড় করো, দেশের প্রয়োজনকে সামনে রাখো এবং ভবিষ্যতে তোমরাও যেন অন্য কোনো শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারো, সেই মানসিকতা গড়ে তোলো। মো. রোকন উদ্দিন বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্মই পারে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে। ই তোমাদের সাফল্যের সঙ্গে দেশের ভবিষ্যৎওঅনেকাংশে জড়িয়ে আছে। তোমরাই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক,প্রকৌশলী, গবেষক, উদ্যোক্তা, প্রশাসক এবং সমাজের নেতৃত্বদানকারী মানুষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...