প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Oct 2026, 9:18 AM
ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মসজিদের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ভাঙচুরের পর ইমামের কক্ষ থেকে কাপড়চোপড় ও একটি ট্রলি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরের কোনো এক সময় উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস দক্ষিণপাড়া ঈদগাহ জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই মসজিদের ইমাম মো. ওবায়দুল্লাহ ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মসজিদের ইমাম মো. ওবায়দুল্লাহর অভিযোগ, এশার নামাজ শেষে তিনি ও মুয়াজ্জিন মসজিদ বন্ধ করে বাড়িতে চলে যান। ভোরে মুয়াজ্জিন মসজিদে গিয়ে তাকে এ চুরির খবর দেন। পড়ে গিয়ে তারা মসজিদের উত্তর পাশের জানালার গ্রিল কাটা ও মসজিদের ভেতরে ইমামের কক্ষে থাকা আলমারির তালা ভাঙা দেখতে পান।
পরে তারা ইমামের কক্ষে খোঁজ করে দেখেন, ইমামের ব্যবহৃত কাপড়চোপড় ও একটি ট্রলি ব্যাগ নেই। ইমামের কক্ষে থাকা একটি আলমারি ভেঙে এসব জিনিস নেওয়া হয়েছে। চুরি যাওয়া এসব জিনিসের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ডি.এম.এ মজিদ বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...