...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ ⁜ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা ⁜ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন ⁜ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! ⁜ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2025, 11:10 AM

...
জামায়াতের আজগুবি পি'আর এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে-ড. খন্দকার মারুফ হোসেন News Image

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলার দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “জামায়াতে ইসলামীর আজগুবি পিআর এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। পিআর নামক ফালতু কথাবার্তা বলে ইলেকশন বন্ধ করার চেষ্টা করবেন না। তিনি আরোও বলেন, ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশে ১৩ তারিখে বা কোনো তারিখে মাঠে কেউ যদি নামেন, তাহলে কারো পিঠের চামড়া থাকবে না। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে- আগামী ৫০ বছরেও এই দেশে আর আওয়ামী লীগ নামে কোনো বর্জ্য আসবে না। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আজ দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।”তিনি বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সমর্থনে থেকে তাঁর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মী, সদস্য ও সাধারণ মানুষকে আহ্বান জানান। দেশের গণতান্ত্রিক ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ড. মোশাররফ হোসেনকে বিজয়ী করার জন্য উৎসাহিত করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলা হেডকোয়ার্টারের মারুফ ভিলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দাউদকান্দি বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। হাজারো নেতাকর্মী ও স্থানীয় সমর্থকের উপস্থিতিতে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলের পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত র‌্যালিতে প্রতিধ্বনিত হয় নানা স্লোগান।

এতে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিম উদ্দিন, এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে অন্যান্য বক্তারাও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলের ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
➤ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
➤ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
➤ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
➤ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
➤ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir