প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2025, 11:18 AM
কুমিল্লা ইপিজেডে রপ্তানিতে নতুন রেকর্ড
অশোক বড়ুয়া
গত অর্থবছরে (২০২৪-২৫) কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কুমিল্লা ইপিজেড থেকে পণ্য রপ্তানি হয়েছে ২৯৩৩ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার, যা গত তিন বছরের মধ্যে সর্বাধিক। বর্তমানে কুমিল্লা ইপিজেডে ৪৬টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ১৬টি দেশে রপ্তানি করা হচ্ছে।
ইপিজেডে উৎপাদিত রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস, এক্সেসরিজ, সোয়েটার, ফেব্রিক্স, টেক্সটাইল, ফুটওয়ার, প্লাস্টিক পণ্য, কার্পেট, লাগেজ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় ৩০টি আইটেম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে কুমিল্লা ইপিজেডে প্রায় ৬০ হাজার নিয়মিত ও অনিয়মিত শ্রমিক কর্মরত আছেন। এছাড়া প্রায় ৩০০ জন বিদেশি বিশেষজ্ঞ ও প্রশাসনিক কর্মকর্তা এখানে কাজ করছেন। কঠোর নিরাপত্তার মধ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সার্বিক তত্ত্বাবধানে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০০০ সালে ইপিজেড প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা অঞ্চলে বিপুল সংখ্যক নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিক ও শ্রমিকদের সমন্বয়ে সুসংগঠিতভাবে উৎপাদন কার্যক্রম এগিয়ে চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...