প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2025, 11:19 AM
পিঠা বিক্রি করে জীবনের স্বপ্ন বুনে বুড়িচংয়ের সালেক ও সাবিনা দম্পতি
কাজী খোরশেদ আলম
গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন পিঠা। শীতের মৌসুমে নতুন ধান ঘরে উঠানোর পর গ্রামে গ্রামে শুরু হতো পিঠার উৎসব। প্রত্যেকটি পরিবারে নতুন চালের পিঠার ছোঁয়া লাগতো। আজ গ্রাম বাংলার সেই ঐতিহ্য হারিয়ে গেছে। এখন পিঠার উৎসবগুলো গ্রাম ও পাড়া- মহল্লার বিভিন্ন পরিবার থেকে বিলুপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠাণের উৎসবে পরিণত হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন গলি পথের পাশে কিংবা হাট বাজারের পাশে ক্ষুূদে ব্যবসায় পরিণত হয়েছে। শীতের সন্ধ্যায় শহরের গলি পথের মোড় কিংবা হাটবাজারে পিঠা বিক্রয় করে সংসারের চাহিদা মেটায়। কেউ এই পিঠা বিক্রয় করে স্ত্রী সন্তানদের মুখে আহার জোটায় এবং বিভিন্ন চাহিদা মেটায় আবার কেউ শখের বশে পিঠা ক্রয় করে বন্ধুদের নিয়ে আড্ডায় সময় কাটায়। এমনই দম্পত্তি সালেক ও সাবিনা। পিঠার বিক্রয়ের ছোট দোকান ঘরটিই তাদের থাকার আবাসন। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকায় গোমতী নদীর বেঁড়ি বাঁধের উপর টিনের ছোট এক ঘর। পাশে ৫ টি লাকড়ির চুলা জ্বলছে। চুলার উপরে মাটির খোলায় পানির চালের গুড়ার মিশ্রণে তৈরী হচ্ছে চিতই পিঠা। সালেক মিয়া চুলার পাশে বসে লাকড়ির চুলায় পিঠা তৈরীতে ব্যস্ত। তার স্ত্রী সাবিনা কাঁচা মরিচ,সরিষা, ইলিশ, ধনিয়াপাতা ও সিদলসহ পাঁচ প্রকারের ভর্তা দিয়ে ক্রেতাদের সামনে সাজিয়ে দিচ্ছেন পিঠা। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলে পিঠা বিক্রি। গোমতী নদীর বেঁড়ি বাঁধের উপর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পিঠার হাট বসে। মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন লোকজন বিভিন্ন এলাকা থেকে লোকজন পিঠা খাওয়ার জন্য আসে। তবে পিঠা বিক্রয়ের মাধ্যমে সালেক ও সাবিনা দম্পতি জীবনের স্বপ্ন বুনে। তাদের থাকার মতো ঘর বাড়ী নেই। যেখানে পিঠা বিক্রয় করে সেখানেই বসতঘর হিসেবে বসবাস করে। ৩ ছেলে মেয়ে ও স্বামী স্ত্রী নিয়ে ৫ জনের সংসার। সালেক সাবিনা দম্পতির মতো হাজার দম্পতি বেঁচে আছে ভবিষ্যৎ এর স্বপ্ন দেখে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
২০২৭ ফিফা নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন দিবেনা জার্মানি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে| জার্মান ফুটবল অ্যাসোস...
ফিফা থেকে শাস্তি পেতে যাচ্ছে আর্জেন্টিনা
আটলান্টায় ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে বিশ^কাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই নতুন বিতর্কে...
বিশ্বকাপের সর্বোচ্চ এসিস্টের রেকর্ড গড়লেন মেসি
গোলের পর গোল করে যেমন ইতিহাস লিখছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোল করিয়েও একের পর এক রেকর্ড নিজের নামে কর...
২০০ রান করার লক্ষ্য না থাকলে বিশ^ ক্রিকেটে পিছিয়ে পড়বো : রাজ...
আধুনিক ক্রিকেটে এখন রান ফোয়ারার জোয়ার| হোক টি-২০, হোক ওয়ানডে, এমনকি টেস্টেও দেখা যায় আগ্রাসী ব্যাটিং...
জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ
জি¤^াবুয়েতে বাংলাদেশ দলের সময়টা কাটছে বিভীষিকার মতো| টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর হারতে হয়েছে ওয়ান...
নতুন করে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই: ইরান
এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় ফেরার...