প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 6:43 AM
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ -ড. মোবারক হোসাইন
আলমগীর হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে বাকশীমুল ইউনিয়নের ছয়গ্রাম বাজারে সাধারণ ভোটার ও জনগণের সাথে ঈদ পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ, পথ সভা ও মতবিনিময় গত মঙ্গলবার ১৭ জুন অনুষ্ঠিত হয়।
পথ সভা ও মতবিনিময় শেষে ছয়গ্রাম স্কুল গেইটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান এবং কুমিল্লা- ৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী ড. এড. মোঃ মোবারক হোসাইন। মতবিনিময় সভায় তিনি বলেন-আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেখানে থাকবে না কোন বৈষম্যে। আসুন দল মত নির্বিশেষে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এড. মোবারক হোসাইন আরো বলেন, কোরআনের আইন দিয়েই আগামীর বাংলাদেশ চলবে। সেজন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, বাংলা কুয়েত রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স লিমিটেড এর চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন,বাকশিমুল ইউনিয়ন জামায়াত নেতা মোঃ আব্দুর রউফ, সুপার মোঃ কামালুল হক কাউসারসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...