...
শিরোনাম
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ⁜ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান ⁜ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত ⁜ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার ⁜ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত ⁜ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী ⁜ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ⁜ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন ⁜ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের ⁜ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার ⁜ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 6:47 AM

...
সড়ক যেন মরণ ফাঁদ, গর্ত আর খানাখন্দে যান চলাচল ব্যহত News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কটি দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় প্রায় ১২ কিলোমিটার পাকা সড়কই এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে ওই সড়কে চলাচলকারী চান্দিনা, কচুয়া ও বরুড়া উপজেলার যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। রসুলপুর বাজার, মহিচাইল বাজার, নবাবপুর বাজার, কাশিমপুর, নিশ্চিন্তপুর, জামিরাপাড়া, ছেঙ্গাছিয়া এলাকা সহ বেশ কিছু স্থানে বড় গর্ত হয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বর্ষণে এই সমস্যা আরও প্রকট হয়েছে। জিরুআইশ অংশে সড়কের কালভার্ট ভেঙে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এতে সাধারণ মানুষ, কর্মজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু তারপরও ঝুঁকি নিয়েই ওই সকল সড়কে যানবাহন চলাচল করছে।

এদিকে বুধবার (১৮ জুন) সকালে ওই সড়কে বড় আকারের গর্তের কারণে একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে মহিচাইল ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরে ধাক্কা দেয়। এতে পরিষদের সীমানা প্রাচীর সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সড়ক ভাঙার অজুহাতে এক শ্রেণির অসাধু সিএনজি অটোরিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, এই সড়কটি জনগুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন রুটের প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। দীর্ঘদিন যাবত মেরামত না করায় সড়কটি এখন ঝুঁকিপূর্ণ।

মাধাইয়া-নবাবপুর সড়কের সিএনজি চালক আকাশ, কামাল, রিপন সহ আরও কয়েকজন চালকের সাথে জানা গেছে, রাস্তা ভাঙার কারণে গাড়ি নিয়ে চলাচল করতে কষ্ট হয়। প্রায়ই গর্তে গাড়ী আটকে যায়। গাড়ীর পার্টস ভেঙ্গে যায়। এছাড়া যাত্রীদেরও সমস্যা হয়।

ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, সড়কটি ভেঙে যাওয়ায় এ অঞ্চলের কৃষকদের কৃষি পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উৎপাদিত ফসল নিয়ে বিভিন্ন হাট-বাজারে যেতে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি ভাঙা হওয়ায় কৃষিজাত ফসল পরিবহণের খরচও অনেক বেড়ে গিয়েছে।

যাত্রী ফিরোজ, তরিকুলসহ বেশ কয়েকজন জানান, সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াত তো নিরাপদ নয়ই, সাথে অতিরিক্ত ভাড়াও দিতে হয়। সড়কের দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে ৩০ টাকার ভাড়া ৫০ টাকা আদায় করছে চালকরা। একটু সন্ধ্যা হলে আরো বেড়ে গিয়ে ১০০ টাকা পর্যন্ত দিতে হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চান্দিনা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী এই সড়কটির বেহাল দশা নিয়ে বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। গত তিন দিন ওই সড়কে যাতায়াত করার পর আমার গাড়ির ১ লক্ষ টাকার কাজ করাতে হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ২০২৪ সালের বর্ষা মৌসুম শেষে মাধাইয়া-নবাবপুর সড়কটি পরিদর্শন করে প্রাক্কলন ব্যয় তৈরী করে সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছিলো। গত মঙ্গলবার (১৭ জুন) দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধাইয়া থেকে রাণীচড়া ব্রিকস ফিল্ড পর্যন্ত ৯.৬ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ করা হবে। আশা করছি আগামী অর্থ বছরের শুরুতেই (জুলাই ২০২৬) সড়কটির উন্নয়ন কাজ শুরু হবে। তিনি আরও জানান, মহিচাইল এবং রসুলপুর বাজারের অংশগুলো আরসিসি ঢালাই দ্বারা কাজ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...

কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...

দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার,  হত্যা মামলার আসামি গ্রেফতার
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...

কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
➤ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
➤ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
➤ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
➤ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার
➤ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
➤ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী
➤ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড
➤ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ
➤ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
➤ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
➤ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir