...
শিরোনাম
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় ⁜ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা ⁜ তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক ⁜ পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গিয়ে আটক ⁜ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের ⁜ হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত! ⁜ চৌদ্দগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় পৌর কার্য সহকারীসহ নিহত ৩ ⁜ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কিশোর গ্যাং, মাদক ও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বুড়িচং পীরযাত্রাপুরকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মোঃ আব্দুল কাদের ভূঁইয়া ⁜ চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪ ⁜ কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ⁜ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক ⁜ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা ⁜ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর ⁜ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত ⁜ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2026, 2:01 PM

...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের News Image

কাজী খোরশেদ আলম,

কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যার অভিযোগে  স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মা মোছাঃ  রিনা ইসলাম।  মামলায় নিহতের স্বামী ইমতিয়াজ আহম্মেদ বায়জিদ (৩২) ও শ্বাশুড়ি মোছাঃ জোহরা খাতুনকে (৬০) আসামি করা হয়েছে।
সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বিকেল থেকে রাত ৯টার মধ্যে উপজেলার বাকশীমুল ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে সুমাইয়া ইসলাম রুমির সঙ্গে ইমতিয়াজ আহম্মেদ বায়জিদের বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে সুমাইয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শ্বাশুড়ি তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিন বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে নিহতের মা ইমুতে ভিডিও কলের মাধ্যমে মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মেয়ের স্বামী ও শ্বাশুড়ি তাঁকে গালমন্দ করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে দুই আসামি সুমাইয়াকে টানাহেঁচড়া করে ঘরের মেঝেতে ফেলে মারধর করেন এবং তাঁর তলপেটে লাথি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে এজাহারে দাবি করা হয়েছে। এ সময় মোবাইল ফোনটি হাত থেকে পড়ে গেলে বাদী মেয়ের চিৎকার শুনতে পান। পরে কলটি বিচ্ছিন্ন হয়ে যায়।
এজাহারে আরও বলা হয়, ওই দিন রাত আনুমানিক ৯টার দিকে আসামিপক্ষের বাড়ির লোকজন মোবাইল ফোনে বাদীকে জানান, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের মেঝেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ এবং গলার সামনের অংশে কালচে দাগ দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘরের একটি তীরের সঙ্গে ওড়না ঝুলতে দেখার কথাও জানান তিনি।
বুড়িচং থানার তদন্ত কর্মকর্তা এসআই জিয়া বলেন, মামলার ১ নম্বর আসামী নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং ২ নং আসামী নিহতের শ্বাশুড়ীকে আটক করার চেষ্টা চলছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...

কুবি প্রতিনিধি‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...

জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...

নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...

তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল    শিক্ষক
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...

পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গিয়ে আটক
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...

মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...

হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!

হোমনা( কুমিল্লা)  প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...

চৌদ্দগ্রামে পৃথক  সড়ক দূর্ঘটনায় পৌর  কার্য সহকারীসহ  নিহত ৩
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় পৌর কার্য সহকারীসহ নিহত ৩

চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।নিহতরা হলেন; চৌদ্দগ্রা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়
➤ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা
➤ তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
➤ পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গিয়ে আটক
➤ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের
➤ হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
➤ চৌদ্দগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় পৌর কার্য সহকারীসহ নিহত ৩
➤ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কিশোর গ্যাং, মাদক ও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বুড়িচং পীরযাত্রাপুরকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মোঃ আব্দুল কাদের ভূঁইয়া
➤ চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪
➤ কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
➤ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
➤ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা
➤ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর
➤ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত
➤ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir