...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜ বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি ⁜ লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ⁜ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২ ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক ⁜ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'" ⁜ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা* ⁜ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ⁜ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2025, 12:08 AM

...
কৃষকদের দেওয়া কথা রাখলেন দেবিদ্বারের ইউএনও রাকিবুল ইসলাম News Image

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার

কৃষকদের দেওয়া কথা রাখলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম। দেবিদ্বারে চলতি মৌসুমে বিভিন্ন শাকসবজি ও ধানের বীজ সংকটে কৃষকরা হতাশ হয়ে পড়েছিলেন। সরকারি প্রণোদনার বরাদ্দ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হলেও সংকট নিরসনে কৃষকদের কথা দেন ইউএনও রাকিবুল ইসলাম। মঙ্গলবার সকাল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে কৃষি প্রণোদনা বিষয়ক এক অনুষ্ঠানে ১৫৩০জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর উপজেলার ১টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ১,০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বিনামূল্যে ধান বীজ বরাদ্দ এসেছে। গত বছর এ সংখ্যা ছিল ১০ হাজার ৫০০। অন্যদিকে ৬৫০ জন কৃষক পেয়েছেন সরিষা, গম, ভুট্টা, বাদাম, সূর্যমুখী, লাউসহ বিভিন্ন সবজি বীজ ও সার। গত বছরের ২ হাজার ৫০০ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বীজ সংকট নিবারণে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম উপজেলা পরিষদের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার আশ্বাস দেন। তার উদ্যোগেই উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ১,৫৩০ জন কৃষকের মাঝে ধান ও বিভিন্ন সবজির বীজ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়।

কৃষক আল আমিন বলেন, ‘কথা রাখলেন ইউএনও ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম। ধান বীজের সংকট না কাটলেও শাকসবজির ঘাটতি অনেকটাই পূরণ হবে। এতে আমরা খুবই আনন্দিত।’

এ বছর উপজেলা পরিষদের অর্থায়নে ৪ শত কৃষককে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-১০৪ জাতের ৫ কেজি করে ধান বীজ, ৫০০ কৃষক-কৃষাণীকে লাউ, ধুন্দল, লালশাক, ডাটা ও ধনিয়াসহ এই পাঁচ প্রকার সবজি বীজ, ১৮০ কৃষককে পেঁয়াজের বীজ এবং ৪৫০ কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ করা হয়। যা উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষক বাছাই থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারক করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, ‘দেবিদ্বারের কৃষকদের নিজস্ব পেঁয়াজ উৎপাদনের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। খরিপ মৌসুমে সবজির দাম বেশি থাকায় পুষ্টি নিশ্চিত করতে কৃষকদের সবজির বীজ দেওয়া হয়েছে। ব্রি ধান-১০২ জিংকসমৃদ্ধ এবং ব্রি ধান-১০৪ প্রিমিয়াম মানের উফশী জাতের দুটিই সর্বশেষ উদ্ভাবিত ও কৃষক বীজ রাখতে পারবেন। সরিষা চাষেরও এখন উৎকৃষ্ট সময়।’ তিনি আরও বলেন, ‘এর পরেও কারও বিশেষ চাহিদা থাকলে আমরা সহযোগিতার চেষ্টা করবো।’

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, ‘সরকারি প্রণোদনার বরাদ্দ কম থাকায় বীজ সংকট তৈরি হয়। তাই উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের সহায়তা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে আমরা বীজ ব্যবহারের অগ্রগতি মনিটরিং করবো। দেবিদ্বারের কৃষি উন্নয়নে আরও কিছু পরিকল্পনা আমাদের হাতে রয়েছে, সফল হলে এই মৌসুমে দেবিদ্বারের কৃষি নতুন মাত্রা পাবে।’




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে  নৃশংসভাবে  কুপিয়ে হত্যা
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...

কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...

কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...

বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭  মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...

লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...

নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...

কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...

গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে  জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
➤ বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
➤ লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
➤ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক
➤ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'"
➤ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা*
➤ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir