প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2026, 9:52 AM
কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বলরামপুরে সাপ্তাহিক পাখির বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ লঙ্ঘন করে ময়ূর, বন্য বানর ও শালিক পাখি বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে এক পাখি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পরিচালিত অভিযানে পাখি ব্যবসায়ী গিয়াস উদ্দীন ভান্ডারীকে এ অর্থদণ্ড প্রদান করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার।
অভিযানকালে বাজারের পাখি ব্যবসায়ীদের পক্ষে জি এম নোমান ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা দেন।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ লঙ্ঘন করে বন্যপ্রাণী ও পাখি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...