...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜ বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি ⁜ লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ⁜ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২ ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক ⁜ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'" ⁜ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা* ⁜ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ⁜ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2026, 9:53 AM

...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা News Image
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে  জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর প্রতিকৃতিতে কালি লেপনের মতো নিন্দনীয় ও ধৃষ্টতাপূর্ণ ঘটনা শুধু একজন বিশ্ববরেণ্য কবির প্রতি অবমাননা নয়, বরং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত।
কুমিল্লা সাংস্কৃতিক জোট এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
জোট নেতৃবৃন্দ বলেন, কোনো অপশক্তি কিংবা উগ্র মানসিকতা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক চেতনাকে স্তব্ধ করতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী আদর্শ আমাদের চেতনায় ও হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।
এসময় উপস্থিত জোট নেতৃবৃন্দ আরও বলেন, কুমিল্লা সাংস্কৃতিক জোট সবসময় সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িকতার পক্ষে এবং সকল অপসংস্কৃতি ও অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ অব্যাহত থাকবে। কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে ও বর্তমান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো:আশিকুর রহমান শিশির এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জোটের সাবেক সভাপতি এড. শহীদুল হক স্বপন, সাবেক সভাপতি খন্দকার হুমায়ূন কবির, সাবেক সভাপতি দিলনাশি মোহসেন, সাবেক সাধারণ সম্পাদক উত্তম বহ্নি সেন,অধুনা থিয়েটারের সাবেক সভাপতি ও জোটের বর্তমান কার্যকরী কমিটির সহ-সভাপতি এড.নাজনীন আক্তার কাজল, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মামুন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক  ও জোটের সাবেক সাংগঠনিক সম্পাদক  ফারহানা আহমেদ, বর্তমান কার্যকরী কমিটির সহ-সভাপতি রসিক কবি আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, প্রচার সম্পাদক মো: মঈনুদ্দিন খাঁন মাহাদী, কল্যাণ সম্পাদক শিপন হোসেন মানব, সদস্য আজাদ সরকার লিটন, দেলোয়ার হোসেন টুটুল সহ অন্যান্য জোট নেতৃবৃন্দ ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের বন্ধু সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ আরও  অনেকে। পরিশেষে, আপ্যায়নের মধ্য দিয়ে উক্ত প্রতিবাদ সভার সমাপ্তি ঘটে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে  নৃশংসভাবে  কুপিয়ে হত্যা
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...

কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...

কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...

বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭  মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...

লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...

নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...

ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
➤ বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
➤ লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
➤ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক
➤ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'"
➤ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা*
➤ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir