প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 17 Oct 2026, 10:06 AM
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবর
শুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর
রহমান ইয়াছিন আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং পূজামন্ডপের আর্থিক অনুদান প্রদান করেন। শহরের ধর্মসাগরপাড়সস্থ মন্ত্রীর কার্যালয়ে পূজা উদযাপন কমিটি এবং পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহানগর এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামল কৃষ্ণ
সাহা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়ছার, আদর্শ সদর উপজেলার বিএনপি সভাপতি মো: রেজাউল কাইয়ুম, বিএনপি নেতা
যথাক্রমে মো: নুরুল ইসলাম, এডভোকেট আলী আক্কাছ, মাহবুব চৌধুরী।পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সাহা, আদর্শ সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তাপস সাহা, ডা: পরিমল পাল, সঞ্জিত দেবনাথ, মধুসূদন রায়, সদর দক্ষিণ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি চন্দন চক্রবর্তী, কনক দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন বিএনপি সরকার যতবার ক্ষমতায় এসেছে সকল ধর্ম বর্ণের সহায়তা প্রদান করেছে। তিনি বলেন এদেশে সংখ্যা লঘু বলে কোন সম্প্রদায় গোষ্ঠীকে ছোট করে দেখার সুযোগ নেই। কতিপয় স্বার্থকবাজ, সুবিধাবাদী সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বলে ছোট করে রাখা হয়। তিনি বলেন জন্মগতভাবে সকল বাংলাদেশী ভূমিপুত্র হিসেবে সকলেই সমান। সকলের শরীরের রক্ত এক ও অভিন্ন হিসেবে সকলেই সমান। তিনি বলেন নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সচেতন থাকতে হবে। বাংলাদেশের কোন সম্প্রদায় নিজেদের ভয়ভীতিতে থাকার কোন সুযোগ নেই। তিনি বলেন বর্তমানন তারেক রহমানের সরকার এবারের পূজা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের
জন্য কঠোর নিরাপত্ত ব্যবস্থাসহ প্রতিটি পূজামন্ডপের সহায়তা বাড়িয়েছে এবং ছুটিও বাড়িয়েছে। তিনি বলেন বর্তমান সরকার
উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠায় কৃষি জমিকেক লাভজনক পরিণত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি এদেশ আমাদের সকলের উল্লেখ করে শারদীয় র্দুর্গাপূজা দলমত নির্বিশেষে সকলেই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উদযাপনের আহবান জানান। তিনি বলেন এবার বিগত সময়ে চেয়ে পূজার অনুদান বৃদ্ধিসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার ১২৮টি পূজামন্ডপের প্রতিটি পূজামন্ডপে সাড়ে ১২ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমের...