প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2026, 9:49 AM
কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা*
*নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার (কুমিল্লা):*
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার হয়ে প্রজাপতি গ্রামে ফসলি জমি ও পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন বসিয়ে ১০০ থেকে ২০০ ফুট গভীর করে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে। এতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে, পাশের বাড়িঘর ও রাস্তা ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তৈরি হওয়া গভীর গর্তে কোনো শিশু বা বৃদ্ধ পড়লে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
তারা আরও জানান, কেউ বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নিরীহ কৃষকরা আতঙ্কে প্রতিবাদ করতে পারছেন না।
এ ঘটনায় দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার সীমান্ত দিয়ে ড্রেজারের পাইপ টানা হয়েছে। ফলে এক উপজেলার প্রশাসন গেলে বলা হচ্ছে অন্য উপজেলার এলাকা, এভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, "কেউ যদি ফসলি জমি বা পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যের ক্ষতি করে, তার বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ব্রাহ্মণপাড়া থানা পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেজার মেশিন বন্ধ করে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...