প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 7:10 AM
মুরাদনগরে পরকীয়ায় মধ্যরাতে ধরা খেল এনসিপি নেতা
মুরাদনগর প্রতিনিধি
মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে মঙ্গলবার মধ্যরাতে এলাকাবাসীর হাতে ধরা খেল এক এনসিপি নেতা। পরকীয়ার এ ঘটনাটি ঘটেছে উপলোর রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের প্রবাসী আবুল কালামের বাড়িতে। খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ ছেলে ও দু’সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে ঘটনাস্থল হতে বুধবার দুপুরে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায় হোমনা উপজেলার রামকৃস্টপুর গ্রামের মনা মিয়ার মেয়ে মনি মুক্তার সাথে মুরাদনগর উপজেলার মোস্তফাপুর গ্রামের প্রবাসী আবুল কালামের বিয়ে হয়। তাদের বিবাহিত জীবনে দুটি সন্তানও রয়েছে। বেশ কিছুদিন যাবৎ উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে কথিত বৈষম্যবিরোধী ছাত্র ও রামচন্দ্রপুর ইউনিয়ন এনসিপি’র নেতা রাকিব (২২) প্রবাসীর স্ত্রী মনি মুক্তার পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে ওই বাড়িতে অবাদে যাতায়াত করতে থাকে। এ সম্পর্কের রেশ ধরে মঙ্গলবার রাতে রাকিবকে প্রবাসীর স্ত্রী হিরামনির বসত ঘরে পেয়ে এলাকাবাসী দু’জনকে আটকে রাখে। বুধবার পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী মনিমুক্তার মা মোর্শেদা বেগম জানান, মেয়েকে আমার সাথে নিয়ে যেতে চাই, আমি কোনো আইনগত ব্যবস্থা নিতে চাই না। এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান ছেলে ও মেয়েকে ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...