প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2025, 5:57 AM
সংস্কার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম বলেছেন,জামায়াতে ইসলামী সাধারণ মানুষদের মাঝে আশা জাগিয়েছে। এদেশের মানুষের প্রত্যাশা ছিলো সংস্কারের মাধ্যমে দেশ এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু দৃশ্যমান সংস্কার এখনো হয়নি। সংস্কার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আগে নির্বাচনের লেভেল ফিল্ড তৈরি করতে হবে। ৫ আগষ্ট গণঅভ্যুত্থান পরবর্তী যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য আমরা ধরে রাখতে চাই। আমরা যদি কোরআন ও সুন্নাহ ভিত্তিতে দেশ গড়তে তুলতে পারি তাহলে সমাজের নিরাপত্তা তৈরি হবে।জামায়াত ইসলামী এই দেশের মানুষের খাদেম হয়ে থাকতে চায়। দেশ পরিচালনায় আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৯শে জুন) বিকাল ৫টায় নগরীর ফারুকী হাউজস্থ জামাত কার্যালয় কুমিল্লা মহানগরীর জামায়াতে মজলিশে শুরা অধিবেশনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর জামায়াত সেক্রেটারি মু.মাহবুবুর রহমান এর পরিচালনা এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মো: মোসলেহ উদ্দিন, , সহকারি সেক্রেটারি যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসেন, এড নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...