প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 11:30 PM
নাঙ্গলকোটে সড়ক নির্মাণ কাজে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ
সাইফুল ইসলাম
নাঙ্গলকোটের নাঙ্গলকোটের চাঁন্দগড়া মিয়ারবাজার-বটতলী-মানিকমুড়া সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটিতে ইট ভাটার পরিত্যাক্ত পানি-কাদা মাটি মিশ্রিত সবচাইতে নিম্ন মানের ইটের সুরকি দিয়ে রাস্তাটির সংস্কার কাজ দ্রুত করে যাচ্ছে। এলাকাবাসী বিভিন্নভাবে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না। উল্টো এলাকার যুব সমাজ সড়কটিতে নিম্নমানের কাজ নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের ভাড়াটে স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে পড়েন বলে তারা জানান।
এলাকাবাসী ও সরেজমিনে জানা যায়, গত প্রায় ৬/৭বছর ধরে এল জি ইডির নাঙ্গলকোটের চাঁন্দগড়া মিয়ারবাজার-বটতলী-মানিকমুড়া পর্যন্ত ১১ কিলোমিটার সড়কটির বিভিন্নস্থানে ছোট-বড় অসংখ্য খানা-খন্দক দিয়ে এলাকাবাসীকে সীমাহীন দূর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়েছে। এল জি ইডি কর্তৃপক্ষ গত ৭/৮মাস থেকে সড়কটিতে সংস্কার কাজ শুরু করেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটিতে ইট ভাটার পরিত্যাক্ত পানি-কাদা ও মাটি মিশ্রিত সবচাইতে নিম্ন মানের ইটের সুরকি দিয়ে সড়কটি সংস্কার কাজ শুরু করেন। যার ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে এলাকাবাসী উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করেন।
সরেজমিনে সড়কটি গুরে দেখা যায়, শুক্রবার বিকেলে (২১ নভেম্বর) সড়কটির মান্দ্রা বাজারের পর থেকে মানিকমুড়া পর্যন্ত সড়কটিতে ইট ভাটার পরিত্যাক্ত পানি-কাদা ও মাটি মিশ্রিত সবচাইতে নিম্ন মানের ইটের সুরকি দিয়ে সড়কের সংস্কার কাজ চলছে। একের পর এক ট্রাকটর ভরে সড়কটিতে নিম্নমানের পানি-কাদা ও মাটি মিশ্রিত ইটের সুরকি ফেলতে দেখা যায়। সড়কে পানি-কাদা ও মাটি মিশ্রিত নিম্নমানের ইটের সুরকি ফেলার পর রোলার মেশিন দিয়ে দ্রুত গতিতে সড়কে মিশিয়ে ফেলা হচ্ছে। যাতে কোন ইটের সুরকির অস্তিত্ব পর্যন্ত নেই। এর আগে মান্দ্রা বাজার থেকে রাজারবাগ পর্যন্ত নিম্নমানের পানি-কাদা ও মাটি মিশ্রিত ইটের সুরকি দিয়ে সড়কটির সংস্কার কাজ করতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক তরুন জানান, ইট ভাটার পরিত্যাক্ত পানি-কাদা ও মাটি মিশ্রিত সবচাইতে নিম্নমানের ইটের সুরকি দিয়ে সড়কটির সংস্কার কাজ চলছে। আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করেও কোন প্রতিকার পাচ্ছি না। অনেকে এনিয়ে প্রতিবাদ করতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের ভাড়াটে স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে কেউ প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না। যে ধরণের পানি-কাদা ও মাটি মিশ্রিত ইটের সুরকি ব্যবহার করা যাচ্ছে, সড়কটি সংস্কারের ৬মাসের মধ্যে সড়কটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এল জি ই ডির উর্ধ্বতন কর্তৃপক্ষ সড়কটি সরেজমিনে পরিদর্শন করলে এর সত্যতা নিশ্চিত হতে পারবেন। তারা সড়কটির সংস্কারে নিম্নমানের কাজের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
উপজেলা এল জি ই ডি প্রকৌশলী মোহাম্মদ অহিদুল ইসলাম শিকদারকে সড়কটিতে নিম্নমানের কাজের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ওনার মুঠো ফোনে একাধিকবার ফোন দেওয়া হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...