প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 11:07 PM
মুরাদনগরে উপজেলা পাবলিক লাইব্রেরি উদ্বোধন
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
তথ্য-প্রযুক্তির এই যুগে বই পড়ার অভ্যাস ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে কুমিল্লার মুরাদনগরে উদ্বোধন করা হয়েছে পাবলিক লাইব্রেরির নবনির্মিত ভবন ও উপজেলা পাবলিক লাইব্রেরি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পাবলিক লাইব্রেরির নবনির্মিত ভবন ও উপজেলা পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সবময় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। পরে ভবনের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হয়দার দুপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষ। লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সহযোগিতায় নির্মিত এই লাইব্রেরি উদ্বোধনের সময় অতিথিরা বলেন, বই মানুষের জ্ঞান ও মনন বিকাশে অপরিহাযর্ ভূমিকা পালন করে এবং পাঠাগার একটি জাতির মেরুদণ্ড গঠনের অন্যতম ভিত্তি। নতুন ভবনের মাধ্যমে মুরাদনগরের শিক্ষার্থী ও পাঠপ্রিয় মানুষের জন্য জ্ঞানচর্চার আরও বিস্তৃত সুযোগ তৈরি হলো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...