প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 11:03 PM
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চৌদ্দগ্রামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামের কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রচনা, বিতর্ক প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিব উল্যাহ সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর পরিচালনায় “আইনের শাসন নয়, ন্যায়ের শাসনই সমাজকে শান্তি দিতে পারে’’ শীর্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বির্তক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পক্ষে-বিপক্ষে বিভিন্ন দেশী-বিদেশী যুক্তি তুলে ধরে ব্যাপক বির্তক শেষে বিচারক মন্ডলীর রায়ে বিপক্ষ দল জয়ী হয়। শ্রেষ্ট বির্তাকিক নির্বাচিত হন জান্নাতুল মাওয়া সামিয়া। বির্তক অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক বিবি ফাতেমা ও প্রভাষক আরিফ রাব্বানী। বির্তক অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শহিদ উল্যাহ মজুমদার ও জাফর আহমদ ভূঁইয়া প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...