প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Nov 2025, 11:57 PM
জনগণের বিরুদ্ধে গিয়ে কোন শক্তি আগামী নির্বাচন ঠেকাতে পারবে না-ড. মোশাররফ
মাহফুজ নান্টু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোন শক্তি আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী। নির্বাচনী উৎসব পালন করতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধানের শীষের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। তা দেখে ভীত হয়ে কেউ কেউ অযৌক্তিক অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত বা পেছানোর ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ড. মোশাররফ আজ শনিবার বিকেলে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা)আসনের মেঘনা উপজেলার মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন।
কুমিল্লা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড.মোশাররফ বলেন, জনগণ গত ১৫ বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। দেশের মানুষ যখনই ভোট দেবার সুযোগ পেয়েছে, তারা বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে, একমাত্র বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনৈতিক স্বচ্ছলতা আসে, ব্যাপক উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী হয় এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সমাবেশ শেষে কুমিল্লা-১ আসনের বিএনপি প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণমিছিলটি মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোডে গিয়ে শেষ হয়। গণমিছিল অতিক্রমকালে সড়কের দুইপাশে প্রচুরসংখ্যক নারী পুরুষ প্রিয় নেতাকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এই সময় ড.মোশাররফ হাত নেড়ে প্রিয় মেঘনাবাসীকে শুভেচ্ছার জবাব দেন। মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ- ৩ আসনের বিএনপি প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। সঞ্চালনা করেন, মেঘনা উপজেলা বিএনপি নেতা মো.মিজানুর রহমান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...