প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Nov 2025, 1:11 PM
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১০ দিন আইসিইউতে থাকার পর শেষ পর্যন্ত প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। নিহত রুবেল আহমদের (৩৫) বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর এলাকায়। বাবার নাম মনফর আলী।
শুক্রবার রাতে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রুবেলের কর্মস্থল ‘ক্লিক ডেলিভারি সার্ভিস’-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহীদতিনি বলেন, “১৯ নভেম্বর রাত সাড়ে বারোটার দিকে মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকার কাছে ফুড ডেলিভারি দিতে যাচ্ছিলেন রুবেল। এসময় একটি ট্রাক পেছন দিক থেকে তার মোটরবাইক এবং আরেকটি ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারের মোটরবাইককে ধাক্কা দেয়।
“পাকিস্তানি এক ড্রাইভার চালিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মিশরীয় রাইডার। রুবেলকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।”
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছেগত পাঁচ বছর ধরে আমিরাতে বসবাস করছিলেন রুবেল আহমদ। দেশে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছেন।
রুবেল আহমদের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। আমিরাতে জাতীয় দিবসের ছুটি শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে লাশ দেশে পাঠানো হবে বলে তার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...