...
শিরোনাম
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার ⁜ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩ ⁜ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি। ⁜ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর ⁜ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি ⁜ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী ⁜ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ ⁜ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান ⁜ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক ⁜ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক ⁜ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক ⁜ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার ⁜ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:55 PM

...
কর্মস্থলে না এসে অজ্ঞাত স্থানে বসে ফাইল স্বাক্ষর করছেন দেবিদ্বারের সেই প্রকৌশলী ইসকন সম্পৃক্ততা ও ভারতে ব্যবসার অভিযোগ News Image

মোঃ আক্তার হোসেন 

গত ২৪ নভেম্বর দৈনিক রূপসী বাংলায় ঘুষ দুর্নীতি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত, বহাল তবিয়তে দেবিদ্বার উপজেলা প্রকৌশলী শিরোনামে সংবাদ প্রকাশের পর থেকে দেবিদ্বার উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এছাড়া অফিসে না এসে অজ্ঞাত স্থানে বসে ফাইল স্বাক্ষরসহ নানা দাপ্তরিক কাজ করছেন বলে জানা যায়। এদিকে তার এবং তার পরিবারের বিরুদ্ধে ইসকন সম্পৃক্ততার ও ভারতে ব্যবসার অভিযোগ উঠেছে তার নিজ এলাকায়।

জানা যায়, বিভিন্ন অনিয়ম দুর্নীতিসহ ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ নভেম্বর জাতীয় দৈনিক ও স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন দেবিদ্বার উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার। তবে তিনি অফিসে না আসলেও অজ্ঞাত স্থানে বসে ফাইল স্বাক্ষরসহ নানা দাপ্তরিক কর্মকান্ড পরিচালনা করছেন বলে জানা যায়। সবুজ চন্দ্র সরকার উপজেলা প্রকৌশলীর দায়িত্ব ছাড়াও দেবিদ্বার পৌর প্রশাসকের সহায়তা কমিটির সদস্য হিসেবে ৯ নং ওয়ার্ডের দায়িত্ব থাকায় তার অনুপস্থিতিতে সেবাগ্রহীতারা পড়েছে বিপাকে। ওই ওয়ার্ডের বাসিন্দা জুলাই শহীদ আবদুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপী আক্তার গত ২৬ নভেম্বর একটি ওয়ারিশসনদে স্বাক্ষরের জন্য ওই ভারপ্রাপ্ত প্রকৌশলীর অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েন। অবশেষে রোববার (৩০ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় স্বাক্ষর করাতে সক্ষম হয়।  

সবুজ চন্দ্র সরকার ও তার পরিবারের বিরুদ্ধে ইসকন সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখতে তার গ্রামের বাড়ি কুমিল্লার বড়ুরা উপজেলার গোহালিয়া গ্রামে গিয়ে জানা যায়, সবুজ চন্দ্র সরকার ওই গ্রামের শিবু চন্দ্র সরকারের মেজো ছেলে, তার পিতা পেশায় একজন কৃষক। পিতা মাতা গ্রামের বাড়িতে থাকলেও তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তাদের বাড়ি থেকে নিয়ে কুমিল্লায় নিয়ে আসেন। সবুজ চন্দ্র সরকারের দুই ভাই ইসকনের সদস্য। বড় ভাই পলাশ চন্দ্র সরকার দেশে থাকলেও ছোট ভাই বিপ্লব কুমার সরকার থাকেন ভারতে। দুই ভাই মিলে ভারতে ব্যবসা পরিচালনা করেন বলে কথিত আছে।  

সবুজ চন্দ্র সরকারের চাচাতো ভাই সুজন চন্দ্র সরকার বলেন, সবুজ দাদার বাবা আগে ট্রাক্টর চালাতেন, দাদা কুমিল্লা শুভপুর বিয়ে করছে। দাদার চাকুরি পাওয়ার পর কুমিল্লায় ২ টি ফ্ল্যাট, ১ টি প্লট আর সাদা রঙের একটি গাড়ি আছে। আমরা হিন্দু ধর্মের হলেও ওনারা উগ্রবাদী ইসকন সংগঠন করেন। 

বড়ুরা আগানগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড সেলিম মেম্বার বলেন, শুনেছি সবুজের দুর্নীতির সংবাদ প্রচার হইছে। ওর বড় ভাই কট্টর পন্থী ইসকন ও ছোট ভাই ইন্ডিয়া থাকে। শুনেছি ওরা যে কোন সময় ইন্ডিয়া চলে যেতে পারে। 

জুলাই শহীদ আবদুর রাজ্জাক রুবেল এর স্ত্রী হ্যাপী আক্তার বলেন, আমি গত ২৬ নভেম্বর থেকে ইঞ্জিনিয়ারের একটি স্বাক্ষরের জন্য ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ি। পরে আজকে (রোববার) ইউএনও সাহেবকে বিষয়টি জানালে, তিনি ইঞ্জিনিয়ারকে ফোন করে এনে আমার ফাইল স্বাক্ষর করিয়ে দেন। ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার অফিসে আসার সংবাদে স্থানীয় সংবাদকর্মীরা দেখা করতে গেলে দেবিদ্বার উপজেলা প্রকৌশলী অফিসের অফিস সহকারী শরীফ বলেন, স্যার আজ অফিসে আসে নাই। 

অফিসে অনুপস্থিত থেকে কর্মকান্ড কিভাবে পরিচালনা করছেন জানতে অভিযুক্ত উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকারকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জুলাই শহীদ আবদুর রাজ্জাক রুবেল এর স্ত্রীর ফাইল স্বাক্ষর করে দিয়েছে। কিন্তু আমার সাথে সবুজ সরকারের দেখা হয় নাই।  




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...

নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...

১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...

ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...

চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
➤ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
➤ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
➤ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
➤ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
➤ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী
➤ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ
➤ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান
➤ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক
➤ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
➤ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক
➤ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
➤ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
➤ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir