...
শিরোনাম
শেষ ওয়ানডের টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২৫০০ ⁜ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দিয়ে ৮ কোটি মানুষের জীবন বাঁচানো যেতো ⁜ মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’ ⁜ চান্দিনায় জাল টাকা সহ যুবক গ্রেপ্তার, জাল টাকা তৈরির ল্যাপটপ-প্রিন্টার ⁜ বিএনপির সংরক্ষিত নারী আসনে কুমিল্লার কেউ নেই ⁜ লাকসামে শ্বশুরবাড়ির পাশে মিললো যুবকের মরদেহ ⁜ চাঁদপুরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই বন্ধুর মৃত্যু ⁜ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন কুসিক প্রশাসক টিপু ⁜ ক্লাসরুমে বসে আধাঘণ্টা পাঠ শুনলেন এমপি মনিরুল হক চৌধুরী ⁜ ব্রাহ্মণপাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ⁜ মুরাদনগরে বাবাকে মারধরে মাদকসেবী ছেলের কারাদণ্ড ⁜ কুমিল্লা গোমতী নদীতে ২০ হাজার মাছের পোনা অবমুক্ত ⁜ মনোহরগঞ্জে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ⁜ বুড়িচংয়ে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা ⁜ চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যু ⁜ আজ কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী ⁜ বুড়িচংয়ে অবৈধভাবে জ্বালানি মজুদ, তেল জব্দ ও জরিমানা ⁜ বাঞ্ছারামপুর জনস্বাস্থ্যের ১০ কোটি টাকার অনিয়মের অভিযোগ ⁜ নাঙ্গলকোটে যুবকের ছুরিকাঘাতে ব্যাংকে কর্মকর্তা আহত ⁜ হজযাত্রীদের সেবায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:57 PM

...
চান্দিনায় এলডিপি-বিএনপি’র সংঘর্ষ মোটরসাইকেলে অগ্নিসংযোগ দোকানপাট লুট, আহত ৫০ News Image

সোহেল রানা, চান্দিনা

কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এলডিপি নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর আর লুটপাটে পুরো বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা অব্যাহত সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। একপর্যায়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।

শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে চিলোড়া বাজারে গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের মুদি দোকানের শাটার ভেঙে চুরি হয়। দোকানে রাখা মসজিদের দানবাক্সের টাকা এবং অন্যান্য নগদ অর্থ নিয়ে যায় চোর। সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা এতবারপুর গ্রামের মৎস্যজীবী দল নেতা রোকনের ছেলে রিফাত (১৫) কে শনাক্ত করেন। পরদিন রবিবার দুপুরে বাজারে রিফাতকে ধরে উত্তেজিত জনতা তাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়।

রিফাতকে মারধরের পর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাজারে অবস্থান নেওয়া এলডিপি-যুবদল নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এসময় গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এছাড়া দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন, তবে তাদের কেউ গুরুতর নন বলে জানা গেছে। সংঘর্ষের সময় ১টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ বিএনপি নেতাকর্মীরা ছোটন নামে এক গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির খাবার হোটেল ভাঙচুর করে এবং সেখানে থাকা নগদ ৪০ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ফখরুল ইসলামের ভাই হোসাইনের চায়ের দোকানসহ কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

এব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ছোটন বলেন-“মসজিদের দান-অনুদানের টাকা সবসময় ফখরুল ভাইয়ের দোকানে রাখতাম। সেই দোকান থেকে চুরি হওয়ার পর চোরকে ধরে জনতা মারধর করে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা উল্টো আমাদের ওপর হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর করেছে।”

তিনি আরও অভিযোগ করেন— চান্দিনা পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরু, পৌর ছাত্রদল আহ্বায়ক দোলন ও এতবারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে হামলা করা হয়। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সী বলেন- “আমি সারাদিন কুমিল্লায় অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ছিলাম। ঘটনার বিষয়ে জানি না।”

উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক অভিযোগ করে বলেন— “বিএনপি কুমিল্লা-৭ আসনে প্রার্থী না দেওয়ায় আমাদের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণেই উপজেলা বিএনপি ইচ্ছাকৃতভাবে এলডিপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ বলেন- “১২ বছরের এক শিশুকে সন্দেহজনকভাবে মারধরের খবর শুনে আমাদের কিছু কর্মী সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন আমাদের ৪-৫ জন নেতাকর্মীর ওপর হামলা করে। এতবারপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান ঘটনাস্থলে যায়নি বলে তিনি দাবি করেন। এছাড়া তিনি দাবি করেন, সেখানে অন্তত ৫টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান— “চুরির ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি রাজনৈতিক সংঘর্ষে রূপ নিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শেষ ওয়ানডের টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২৫০০
শেষ ওয়ানডের টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২৫০০

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দিয়ে ৮ কোটি মানুষের জীবন বাঁচানো যেতো
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দিয়ে ৮ কোটি মানুষের জীবন বাঁ...

এফএনএস বিদেশ : ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয় নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ| সংস্থা...

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’
মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

বলিউড বাদশা শাহরুখ খানের পর্দায় ফেরা মানেই নতুন কোনো রেকর্ড বা নতুন কোনো উন্মাদনা| ‘জওয়ান’-এর আকাশচু...

চান্দিনায় জাল টাকা সহ যুবক গ্রেপ্তার,  জাল টাকা তৈরির ল্যাপটপ-প্রিন্টার
চান্দিনায় জাল টাকা সহ যুবক গ্রেপ্তার, জাল টাকা তৈরির ল্যাপট...

সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক...

বিএনপির সংরক্ষিত নারী আসনে কুমিল্লার কেউ নেই
বিএনপির সংরক্ষিত নারী আসনে কুমিল্লার কেউ নেই

নিজস্ব প্রতিবেদকত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়...

লাকসামে শ্বশুরবাড়ির পাশে মিললো যুবকের মরদেহ
লাকসামে শ্বশুরবাড়ির পাশে মিললো যুবকের মরদেহ

আরিফুর রহমান স্বপন, লাকসাম ফেসবুকে স্ট‍্যাটাস দেয়ার পর শশুর বাড়ির সামনে মিললো ইস্রাফিল মজুমদার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শেষ ওয়ানডের টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২৫০০
➤ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দিয়ে ৮ কোটি মানুষের জীবন বাঁচানো যেতো
➤ মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’
➤ চান্দিনায় জাল টাকা সহ যুবক গ্রেপ্তার, জাল টাকা তৈরির ল্যাপটপ-প্রিন্টার
➤ বিএনপির সংরক্ষিত নারী আসনে কুমিল্লার কেউ নেই
➤ লাকসামে শ্বশুরবাড়ির পাশে মিললো যুবকের মরদেহ
➤ চাঁদপুরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই বন্ধুর মৃত্যু
➤ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন কুসিক প্রশাসক টিপু
➤ ক্লাসরুমে বসে আধাঘণ্টা পাঠ শুনলেন এমপি মনিরুল হক চৌধুরী
➤ ব্রাহ্মণপাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
➤ মুরাদনগরে বাবাকে মারধরে মাদকসেবী ছেলের কারাদণ্ড
➤ কুমিল্লা গোমতী নদীতে ২০ হাজার মাছের পোনা অবমুক্ত
➤ মনোহরগঞ্জে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইনের উদ্বোধন
➤ বুড়িচংয়ে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা
➤ চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যু
➤ আজ কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী
➤ বুড়িচংয়ে অবৈধভাবে জ্বালানি মজুদ, তেল জব্দ ও জরিমানা
➤ বাঞ্ছারামপুর জনস্বাস্থ্যের ১০ কোটি টাকার অনিয়মের অভিযোগ
➤ নাঙ্গলকোটে যুবকের ছুরিকাঘাতে ব্যাংকে কর্মকর্তা আহত
➤ হজযাত্রীদের সেবায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir