প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:06 PM
বুড়িচংয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার—এই প্রতিপাদ্য নিয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া, উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার এবং বুড়িচং থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
সভায় আরো বক্তব্য দেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মাস্টার, পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক উপসহকারী মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম বাবুল, গ্রামীণ কল্যাণ ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইছা, ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির শিক্ষক মোছাঃ আখিনুর আক্তার।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, ডা. হেদায়েত উল্লাহ, বিআরডি কর্মকর্তা রাসেল সারওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির আহম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নরমাল ডেলিভারি নিশ্চিত করা, শিক্ষার্থী ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, বিপদ সংকেত শনাক্তে প্রচারণা জোরদার করতে হবে। তারা মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...