প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:07 PM
ব্রাহ্মণপাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে অ্যাডভোকেসি সভা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় “পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এ স্লোগান নিয়ে আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (ইউনানি) মো. সোহেল রানা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসান।
এ ছাড়াও সভায় অংশ নেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোশারফ হোসেন লিটন, আব্দুল হান্নান, জুবায়ের হোসেন, মোশারফ হোসেন, আনিসুর রহমান, আশিক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা লায়লা আক্তার, নজিবা আক্তার, জান্নাতুল ফেরদৌস, লিপি আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবার কল্যাণ সহকারীরা।
সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও বেগবান করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আগামী ৬ু১১ ডিসেম্বর সপ্তাহব্যাপী কর্মসূচি সফলভাবে পালন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...