প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 6:19 AM
চুরির অপবাদে কুমিল্লায় যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন
জাহিদ পাটোয়ারী
অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মো. মাসুম বিল্লাহ (২৪) নামে এক যুবককে নির্যাতন করে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ নির্যাতিত যুবককে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। রোববার (২২ জুন) দুপুরে কুমিল্লা নগরীর আশকতলা চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্যাতনে শিকার মাসুম বিল্লাহ কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের যশপুর গ্রামের জাফর আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। অভিযুক্ত আব্দুল লতিফ (৪৫) একই উপজেলার বাড়োপাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বিল্লাহ দৈনিক ৩৫০ টাকা চুক্তিতে বিসিক এলাকার লিটন মিয়ার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় যাত্রী পারকরেন। পর্যায়ক্রমে তার ৬ হাজার ৩৫০ টাকা বকেয়া হয়ে যায়। বেশ কয়েকদিন তিনি মালিকের সঙ্গে দেখা না করায় রোববার সকাল ১১টার দিকে অটোরিকশা মালিক আব্দুল লতিফ কুমিল্লা রেল স্টেশন এলাকায় একটি রেস্টহাউজ থেকে মাসুমকে ধরে নিয়ে আসেন আশোকতলা চৌমুহনীতে। এক পর্যায়ে তাকে রিকশা চুরির আপবাদ দিয়ে অমানসিক নির্যাতন করা হয়। এরপর তপ্ত রোদে সড়কের পাশে শিকল দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে মাসুমকে বেঁধে রাখা হয়। এ সময় উপস্থিত জনতা বাধা দিলে তাদের সঙ্গেও ক্ষিপ্ত হন আব্দুল লতিফ। খবর পেলে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌছে নির্যাতনে শিকার মাসুম বিল্লাহকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত আব্দুল লতিফকেও আটক করে থানায় নিয়ে যান পুলিশ।
এ বিষয়ে নির্যাতনে শিকার মাসুম বিল্লাহ বলেন, দিনে রিকশা চালিয়ে রাতে রেল স্টেশন এলাকায় একটি বোডিংয়ে থাকি। আব্দুল লতিফ ভাই আমার কাছে কিছু টাকা পেতেন। এ কারণে সকালে বোডিংয় থেকে আমাকে ধরে নিয়ে আসেন অশকতলায়। এক পর্যায়ে চুরির আপবাদ দিয়ে বেধড়ক মারধর করেন তিনি। পরে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পথচারীরা শত চেষ্টা করেও আমাকে চাড়াতে পারেনি। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, দুইজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মাসুমের কাছে পাওনা টাকা পরিষদের আশ্বাস দেন তার পরিবারের লোকজন। পরে উভয় পক্ষ আপোষ করায় নির্যতনের দায়ে অটো রিকশা মালিককে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌল...
মো. আনোয়ারুল ইসলাম।।একই গ্রামে একের পর এক সাপের সন্ধান মিলছে। কিছুদিন আগে সাপের কামড়ে প্রাণ হারিয়েছে...
বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুরদিতে হয় না কোনো সুদ কিংবা সার্ভিস চার্জ, লাগছে না কোনো জামানত, তবুও মিল...
লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...
মাসুদ রানা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ...
বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ
বরুড়া প্রতিনিধি.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মনত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট...
মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর...
বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের ম...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা উপজেলার হাটাশ গ্রামে সরকারি হালট দখল করে দেয়াল...