প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 10:59 PM
ব্রাহ্মণপাড়ায় আগুনে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের মগ পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ঘরের মূল্যবান আসবাবপত্রসহ নগদ অর্থ পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত মো. জাহাঙ্গীর আলমের পরিবার জানায়, সকালে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা খবর দিলে বুড়িচং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এসময় ঘর, আসবাবপত্র এবং নগদ টাকাসহ সবকিছু পুড়ে যায়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি পুরো বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ সহযোগিতা করা হবে।
অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। স্থানীয়রা প্রশাসনের পাশাপাশি সমাজের সক্ষম মানুষদের সহযোগিতা কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...