প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:12 PM
কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজে আচার প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজে দিনব্যাপী আচার প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম মোল্লার আয়োজনে ও তত্ত্বাবধানে এ প্রতিযোগিতায় ২১ টি গ্রুপে মোট ১০৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ মোঃ নুরুল হক ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ, বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক নুরজাহান বেগম, নাদিয়া বেগম, আবুল কালাম আজাদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রাকৃতিকভাবে ও কেমিক্যাল মুক্ত পিজারভেটিভের সাহায্যে খাদ্য দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার প্রক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়। এ কর্মশালায় অংশগ্রহণকারী খাদ্য ও আচার তৈরি করে পারিবারিক ও বাণিজ্যিকভাবে উৎপাদন করে চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আলোচকরা মনে করেন।
কর্মশালা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ মোঃ নুরুল হক ভূঁইয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...