...
শিরোনাম
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ ⁜ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫ ⁜ মা ও 3 মেয়েকে কুপিয়ে হত‌্যা ⁜ কুরাসাওকে হারিয়ে আইভরি কোস্টের ইতিহাস ⁜ পবিত্র আশুরা আজ ⁜ ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ নিশ্চিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সড়ক সংস্কারকাজ পরিদর্শনে এমপি জসিম, মান নিশ্চিতের নির্দেশ ⁜ নাঙ্গলকোট পৌরসভার অর্থবছরের চুপিসারে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা ⁜ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা ⁜ ২৮ জুন কুমিল্লা সিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ⁜ বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া ⁜ যুবকদের কর্মসংস্থানে নতুন দিগন্ত ⁜ নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষচারা বিতরণ ⁜ নজরুল পুরস্কার প্রাপ্ত ড,আলী হোসেন চৌধুরী কে সংবর্ধনা দিয়েছেন ন্যাপ কুমিল্লা ⁜ কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসে বিজিবির অভিযান, ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ কুমিল্লা নগরীতে আবারো ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর উচ্ছেদ অভিযান। ⁜ কুবির ‘বি’ ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ ⁜ নগরীর কাটাবিলে মাদক ব্যবসা কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ⁜ আর্জেন্টিনার একাদশে মেসি-মার্তিনেজসহ আসছে বড় পরিবর্তন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:14 PM

...
লক্ষ্রীপুরের প্রাইভেটকার চালককে হত্যার অভিযোগে কুমিল্লার আদালতে মামলা News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন আটিপাড়া এলাকায় লক্ষ্রীপুরের এক প্রাইভেটকার চালককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। নিহত প্রাইভেটকার চালক মিজানুর রহমানের বোন সিদ্দিকা আক্তার বাদী হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। নিহত চালক লক্ষ্রীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর দুর্গাপুর গ্রামের মৃত মীর মোহাম্মদ আবুল কালামের ছেলে।

আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদনন দেওয়ার জন্য কুমিল্লার দাউদকান্দি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে নিহত চালকের বোন ও কুমিল্লার আদালতে দায়ের করা মামলার বাদি সিদ্দিকা আক্তার সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় নয়, পরিকল্পিতভাবে তার ভাই প্রাইভেটকর চালক মিজানুরকে হত্যা করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান নিহতের পরিবার।

আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ জুন ভোররাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন আটিপাড়া মোস্তাকের মোড় এলাকায় প্রাইভেটকার থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহত ব্যক্তিকে মিজানুর রহমান (প্রাইভেটকার চালক) হিসেবে শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা মনে করে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করেন। তবে ঘটনার বেশ কিছুদিন পর নিহতের স্ত্রী ও চাচাতো ভাইদের সঙ্গে পূর্ব বিরোধ, পাশাপাশি তাদের আচার-আচরণে সন্দেহ সৃষ্টি হলে ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করেন পরিবারের সদস্যরা।

মামলায় উল্লেখ করা হয়, নিহত মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করেছেন এবং সেখানে উপার্জিত অর্থ স্ত্রীর কাছে পাঠাতেন। দেশে ফিরে তিনি এসব টাকার হিসাব চাইলে স্ত্রী কোনো হিসাব দিতে অস্বীক...তি জানান। এছাড়াও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মিজানুরের সঙ্গে স্ত্রী সেলিনা বেগমের মনোমালিন্য সৃষ্টি হয়।

বাদী সিদ্দিকা আক্তারের অভিযোগ, ঘটনার দিন ভাড়ার কথা বলে মিজানুর রহমানকে ঢাকা নেওয়া হয়। সেখান থেকে পরিকল্পিতভাবে তাকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় েিয় হত্যা করা হয় এবং মরদেহ প্রাইভেটকারে রেখে গাড়িটি রাস্তার পাশের খাদে ফেলে দুর্ঘটনা হিসেবে প্রচার করা হয়।

তিনি আরও জানান, দাফনের আগে মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। এর মধ্যে মাথার পেছনে লাঠির আঘাত, কোমরের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় রশি পেঁচানোর দাগ ছিল।

পরবর্তীতে ঘটনায় জড়িতদের আচরণ সন্দেহজনক হওয়ায় এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে নিশ্চিত হন তারা। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর নিহতের স্ত্রী সেলিনা বেগমসহ ১৬ জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়। অন্য আসামিরা হলেন- ফখরুল ইসলাম রাজু, নজরুল ইসলাম পাপ্পু, সাইফুল ইসলাম রাব্বি, সাজিব ভূঁইয়া, সাব্বির হোসেন, মোস্তফা কামাল বাবুল, হুমায়ুন কবির, ওবায়দুর রহমান ফরহাদ, রাজু শাহাদাত হোসেন, রাকিব হোসেন মুসা, বেগম শাহানাজ সেপু, লাভলী আক্তার, জনি ও রাসেল। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী হোসেন জানান, আদালত বিষয়টি আমলে নিয়ে ওসি দাউদকান্দিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষা...

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। এ ছাড়া আহত হয়েছেন দে...

মা ও 3 মেয়েকে কুপিয়ে হত‌্যা
মা ও 3 মেয়েকে কুপিয়ে হত‌্যা

লক্ষ্মীপুরের রায়পুরে ৭ বছর আগে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী কামাল হোসেনকে হারিয়ে ৩ মেয়ে ও একমাত্র ছেলেকে ন...

কুরাসাওকে হারিয়ে আইভরি কোস্টের ইতিহাস
কুরাসাওকে হারিয়ে আইভরি কোস্টের ইতিহাস

ইতিহাস গড়তে আইভরি কোস্টের প্রয়োজন ছিল ১ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই কুরাসাওয়ের বিপক্ষে ড্র ক...

পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ

আজ শুক্রবার পবিত্র আশুরা, ১৪৪৮ হিজরি সনের ১০ মহররম। ইসলামী ইতিহাসে দিনটি একই সঙ্গে আনন্দ, কৃতজ্ঞতা ও...

ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ নিশ্চিত
ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ নিশ্চিত

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের একটি আকর্ষণীয় লড়াই নিশ্চিত হয়ে গেছে। রাউন্ড অব ৩২-...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
➤ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
➤ মা ও 3 মেয়েকে কুপিয়ে হত‌্যা
➤ কুরাসাওকে হারিয়ে আইভরি কোস্টের ইতিহাস
➤ পবিত্র আশুরা আজ
➤ ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ নিশ্চিত
➤ ব্রাহ্মণপাড়ায় সড়ক সংস্কারকাজ পরিদর্শনে এমপি জসিম, মান নিশ্চিতের নির্দেশ
➤ নাঙ্গলকোট পৌরসভার অর্থবছরের চুপিসারে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
➤ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা
➤ ২৮ জুন কুমিল্লা সিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
➤ বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
➤ যুবকদের কর্মসংস্থানে নতুন দিগন্ত
➤ নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষচারা বিতরণ
➤ নজরুল পুরস্কার প্রাপ্ত ড,আলী হোসেন চৌধুরী কে সংবর্ধনা দিয়েছেন ন্যাপ কুমিল্লা
➤ কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসে বিজিবির অভিযান, ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ কুমিল্লা নগরীতে আবারো ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর উচ্ছেদ অভিযান।
➤ কুবির ‘বি’ ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ
➤ নগরীর কাটাবিলে মাদক ব্যবসা কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে
➤ আর্জেন্টিনার একাদশে মেসি-মার্তিনেজসহ আসছে বড় পরিবর্তন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir