প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:21 PM
কালিরবাজার ধনুয়াখলা দাঁড়িপাল্লা প্রতীকের কার্যালয় উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর কালিরবাজার ইউনিয়ন ২ওয়ার্ড ধনুয়াখলা কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী নায়েবে আমীর ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। এসময় উপস্থিত ছিলেন, কালিরবাজার ইউনিয়ন আমির কাজী জাকির হোসেন, মহানগরী তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওঃ আব্দুল কুদ্দুছ, ২নং ওয়ার্ড ধনুয়াখলার সভাপতি মাওঃ আবু সাঈদ, সেক্রেটারি মাষ্টার আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি এস এম নেওয়াজ, বিশিষ্ট সমাজ সেবক ফয়েজ আহাম্মেদ মুন্সি, বিশিষ্ট সমাজ সেবক ইউনুস মিয়া,খোকা সহ অত্র এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক মামুন বলেন, ১২ ফেব্রুয়ারি আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন। ন্যায়, সততা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাই। আপনার একটি ভোট পারে পরিবর্তন আনতে—যা হবে দুর্নীতি, চাঁদাবাজি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ।
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে হত্যা বা লুটপাটের রাজনীতি আর হবে না। সকল দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষই নিরাপদে ও শান্তিতে বসবাস করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...