প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:23 PM
তিন কলেজে উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার উপদেষ্টা পরিষদ গঠন
বিজ্ঞপ্তি
গতকাল ১১ডিসেম্বর, শীতকালীন ছুটি ঘোষণা উপলক্ষে দীর্ঘদিন বন্ধ থাকার পর আসছে জানুয়ারি থেকে সারা দেশের মতো স্বাভাবিকভাবে চলবে কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম। কুমিল্লায় প্রথম প্রতিষ্ঠিত উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার কলেজ কেন্দ্রিক কার্যক্রমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপিত হবে আসছে পয়লা জানুয়ারি।
এই অসাধারণ কার্যক্রমকে আরও তরান্বিত করতে তিনটি সরকারি কলেজে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখায় উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন প্রফেসর জীরেন্দ্রনাথ তরাফদার বিভাগীয় প্রধান সংস্কৃত বিভাগ। কুমিল্লা সরকারি কলেজ শাখায় উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন জনাব সেলিম শিকদার সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ। কুমিল্লা সরকারি মহিলা কলেজ শাখায় উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন ড. এস এম মোজাম্মেল হোসেন, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ; প্রফেসর আন্ডার অফিসার বি.এন.সি.সি কুমিল্লা।
এছাড়া কুমিল্লা সরকারি মহিলা কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ হাসনাত আনোয়ারকে উন্মুক্ত লাইব্রেরির কুমিল্লার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার অংশ হিসেবে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ উপলক্ষে সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার বলেন, ক্যাম্পাসে আগত শিক্ষার্থীরা শ্রেণি বিরতিতে অযথা সময় নষ্ট না করে বিনামূল্যে বিখ্যাত লেখকদের বই পড়ে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষা বিষয়ক কার্যক্রমে অংশ নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার মাধ্যমে আধুনিক কুমিল্লা তথা আগামীর বাংলাদেশ বির্নিমাণে অবদান রাখতে পারবে।
এ সময়ে উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রভাষক মনোয়ার মজমদার, কুমিল্লা সরকারি মহিলা কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানীত শিক্ষকমন্ডলীসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...