প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:50 PM
নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কুমিল্লা জেলা প্রশাসক
আয়েশা আক্তার
কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “দেশ নির্বাচনমুখী। নির্বাচনকে কেন্দ্র করে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় কুমিল্লার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মু. রেজা হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যপত্র পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ আহমেদ চৌধুরী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সূজন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোতালেব হোসাইন, জামায়াত নেতা নজির আহমেদ, এবি পার্টির মহানগর আহ্বায়ক গোলাম সামদানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম হানিফসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং নির্বাচনকালীন সময়সহ ভবিষ্যতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার জন্য বিশেষ জোর দেওয়া হয়। যে কোনো ধরনের পরিস্থিতির অবনতি রোধ করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...