প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:46 PM
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২নং চৌয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ বাবুল, দিদারুল আলম রুবেল, ২৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেনি। স্বৈরাচার সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। আজ তিনি সংকটাপন্ন। আমরা কেবল তার সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। দেশের এই সংকটকালে খালেদা জিয়ার সুস্থতা ভীষণ প্রয়োজন। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোন দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে। এর আগে তিনি পূর্ব জোড়কাননে অপর আরেকটি দোয়া মাহফিলে অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...