প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Dec 2025, 11:59 PM
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে কুসিক
আয়েশা আক্তার
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কুমিল্লা সিটি করপোরেশনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও দেশপ্রেমের মহিমা তুলে ধরে বক্তারা বলেন—বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের অবদান জাতির ইতিহাসে চিরভাস্বর। তাঁদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: শাহ্ আলম।
মুক্তিযোদ্ধা সংসদ,আহ্বায়ক ও জেলা কমান্ডার কুমিল্লা জেলা বীর মুক্তিযোদ্ধা মো: নূরে আলম ভূইয়ার সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কুসিক এর পক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো: মাইন উদ্দিন চিশতী। মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। যুদ্ধকালীন কোতোয়ালি থানা কুমিল্লার কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল মতিন। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুল্লাহ পিন্টু।
আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং নিহত সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। আলোচনা সভায় আরও বলা হয়, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এসময় প্রধান অতিথি কুসিক এর প্রশাসক মো: শাহ্ আলম বলেন আমি কুমিল্লার সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, “কিছু করে যেতে চেষ্টা করবো, কুমিল্লা বাসির পক্ষে প্রতিনিধি হিসেবে আজকে আপনারা যা বলেছেন সবগুলোই নগরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে গৃহীত প্রতিটি কার্যক্রম বাস্তবায়নে কুসিক সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...