প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Dec 2025, 11:59 PM
হোমনায় চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মেম্বারকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ
হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিকেলে হোমনা সদরে মেম্বারের সমর্থনে ¯’ানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
¯’ানীয় সূত্রে জানা যায়, জয়পুর ইউনিয়নের ভিজিএফ ডিলার মো. সেলিম — যিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল আজিজ খন্দকারের ছেলে — সরকারি চাল বিক্রিতে অনিয়ম করে আসছিলেন। বিষয়টি নিয়ে ৩নং ওয়ার্ডের সদস্য মো. তানসেন প্রতিবাদ জানান।
অভিযোগ রয়েছে, সোমবার দুপুরে সেলিমসহ কয়েকজন লোক সিএনজি নিয়ে ফিল্মি কায়দায় তানসেন মেম্বারকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করে। তানসেন মেম্বারের অভিযোগ, “সেলিমের বাড়িতে নিয়ে আমাকে বেধড়ক মারধর করা হয়, গায়ের পাঞ্জাবী ছিঁড়ে ফেলা হয় এবং ভয়ভীতি দেখিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।”
তিনি আরও বলেন, “আমার ওয়ার্ডে ৭২ জন ভিজিএফ কার্ডধারীর চাল পাওয়ার কথা থাকলেও পায় মাত্র ১৯ জন। তাছাড়া ৩০ কেজির চালের পরিবর্তে দেওয়া হয় ২০ থেকে ২২ কেজি। আমি এসব অনিয়মের তথ্য খাদ্য কর্মকর্তাকে জানিয়েছিলাম বলেই আমার ওপর এ হামলা হয়েছে।”
এ ঘটনায় তানসেন মেম্বার হোমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত ডিলার মো. সেলিমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। হহোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...