প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 10:59 PM
বিজয় দিবসে বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
ফয়সল আহমেদ খান
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই মানবিক স্লোগানকে সামনে রেখে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১৬ ডিসেম্বর বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাদিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু সিয়াম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবুর নেতৃত্বে শাহরিয়ার নাঈম, সাইফুল ইসলাম সাজ্জাদ, তানহা সরকার, আরজু হাসান, ফয়সাল আহমেদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। আলোচনায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। নিয়মিত রক্তদান এবং নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা থাকলে জরুরি মুহূর্তে বহু মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব। মহান বিজয় দিবসের মতো গৌরবময় দিনে এমন সেবামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করান। আয়োজকদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...