...
শিরোনাম
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 11:27 PM

...
সাফল্যের ৫ম বর্ষে পদার্পণ করল দারুল হিকমা ইসলামিক একাডেমি News Image

নিজস্ব প্রতিবেদক, লালমাই

সাফল্যের ৫ম বর্ষে পদার্পণ করেছে কুমিল্লার লালমাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা ইসলামি একাডেমি। এই উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীদের অংশগ্রহনে এই আয়োজন করা হয়।

আধুনিক শিক্ষা আরবি, বাংলা, গণিত, ইংরেজি,বিজ্ঞান এর সমন্বয়ে পরিচালিত লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের কানিয়াপুকুর পাড় সওদাগর বাড়ি সংলগ্নে অবস্থিত স্বনামধন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২১ সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি তার সফলতা ধরে রাখতে সক্ষম হয়েছে। এবছর বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জাতীয় মেধা বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি খেকে ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে  ৬ জন ট্যালেন্টপুল সহ মোট ১৪জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এছাড়া এবছর বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে যেখানে পাসের হার ৯৫ শতাংশ ও ৮৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ (অ+) পেয়ে উত্তীর্ণ হয়। জিপিএ-৫ ও বৃত্তি পাওয়া শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করা তিনজন ছাত্র এবং তাদের অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দারুল হিকমা ইসলামি একাডেমির সভাপতি মোঃ মাহবুব ইসলাম এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবু নাঈম শাকেরির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন

মাস্টার ট্রেইনার নুরুজ্জামান ফিরোজ,মাতাইনকোট জামেয়া নুরে মদিনা মাদরাসার সভাপতি মাওলানা মোঃ আলী আজ্জম,ইউপি মেম্বার মোঃ মাঈন উদ্দিন, এডভোকেট মাহমুদুল হাসান, মোঃ শাহআলম, মোঃ শাহজাহান,মোঃ আলেক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আধুনিক তৃমুখী শিক্ষার সমন্বয়ে দারুল হিকমা ইসলামি একাডেমি সুনামের সাথে দিন দিন এগিয়ে যাচ্ছে। শিক্ষক ও অভিভাবক সহ এলাকার সকলের আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। তারা নতুন প্রজন্মকে যুগোপযোগী ও প্রতিযোগীতামূলক শিক্ষায় গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

বক্তারা যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আগামী দিনের নতুন প্রজন্মকে ইসলামি ও আধুনিক শিক্ষায় এগিয়ে নিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে শিক্ষকমণ্ডলী  অভিভাবকবৃন্দ ও এলাকার সকলের প্রতি সহযোগি মনোভাব রাখার আহ্বান জানান। মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবু নাঈম শাকেরি জানান, মানসম্মত ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে দ্বীনি ও আধুনিক শিক্ষা পৌঁছে দিতে  প্রতিষ্ঠিত হয়েছে দারুল হিকমা ইসলামি একাডেমি। আমরা চাই আপনার সন্তান আধুনিক ও দ্বীনি শিক্ষায় আলোকিত শিক্ষার্থী হবে এবং দেশের কল্যাণে কাজ করবে। দেশকে নেতৃত্ব দিবে। দ্বীনদার মানুষ হিসেবে গড়ে উঠবে। আর্থিকভাবে লাভ নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য।

দিনব্যাপী অনুষ্ঠানে মাদরাসার ছাত্র-ছাত্রীরা কোরআন তিলওয়াত, ইসলামি সঙ্গীত,আরবী বক্তব্য, ইংলিশ কনভারসেশন ছিলো মনোমুগ্ধকর। অনুষ্ঠান শেষে মাদরাসার সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতী কামরুল হাসান।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...

ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...

এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...

জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?

এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir