...
শিরোনাম
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ⁜ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২ ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক ⁜ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'" ⁜ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা* ⁜ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ⁜ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 11:27 PM

...
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বাঞ্ছারামপুর আসনে এখনো নির্বাচনী ব্যানার-পোষ্টার ঝুলছে News Image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর 

ব্রাহ্মণবাড়িয়ার (৬) বাঞ্ছারামপুর   আসনের বিভিন্ন স্থানে কিছু ব্যানার ও পোস্টার অপসারণ করা হলেও অধিকাংশই রয়ে যেতে দেখা গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কথা থাকলেও বাঞ্ছারামপুরে বহু প্রার্থী তা মানেননি।

নির্বাচন কমিশন বলছে, নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে স্থানীয় ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার আগেই নির্বাচন কমিশন (ইসি) শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে—অর্থাৎ তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে—ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দেয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেন নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

চিঠিতে বলা হয়, নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সব ধরনের প্রচারসামগ্রী এবং নির্বাচনী ক্যাম্প তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে ও দায়িত্বে অপসারণ করতে হবে। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনার কথাও বলা হয়।

তখন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, নির্দেশনা অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আগাম প্রচারসামগ্রী অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীর ব্যানার, পোস্টার ও বিলবোর্ড দেখা গেছে। সংখ্যার দিক থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের ব্যানার-পোস্টারই বেশি ছিল। তবে কিছু এলাকায় অপসারণের চিত্রও দেখা গেছে।

বাঞ্ছারামপুর থেকে বাঁশগাড়ির  দিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নাসের খান অপুর ছবি ও দলীয় প্রতীক ধানের শীষ সংবলিত ছোট-বড় ব্যানার ও পোস্টার ঝুলতে দেখা গেছে।

এ ছাড়া গণঅধিকার পরিষদুএর মনোনয়ন প্রত্যাশী এসকে শফিকুল ইসলাম (শুভ), নির্দলীয় প্রার্থী কর্ণেল শাহ মুর্তজা আলী,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছা, মুশফিকুর রহমান, এম এ হান্নানসহ কয়েকজন প্রার্থীর ব্যানার ও পোস্টারও দেখা গেছে। বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ইতিমধ্যে নির্বাচনী পোস্টার নামানোর কার্যক্রম চলছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে  নৃশংসভাবে  কুপিয়ে হত্যা
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...

কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...

কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...

বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭  মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...

লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...

নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...

কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...

গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে  জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
➤ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক
➤ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'"
➤ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা*
➤ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir