প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 11:40 PM
লালমাইয়ে কৃষি জমির মাটি কাটায় অর্ধ লক্ষ টাকা জরিমানা
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) অভিযানে জসিম উদ্দিন নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে দণ্ডিত হন জসিম উদ্দিন। পরে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...