...
শিরোনাম
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো ⁜ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি ⁜ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল ⁜ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’ ⁜ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের ⁜ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড ⁜ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে ⁜ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮ ⁜ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে ⁜ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট ⁜ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল ⁜ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’ ⁜ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান ⁜ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া ⁜ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Dec 2025, 11:40 PM

...
মনোনয়ন কিনে আমি ভুল করেছি জমা দিব না-মনিরুল হক সাক্কু News Image

আয়েশা আক্তার

কুমিল্লার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ধানের শীষের পক্ষে থাকলেও হাজী ইয়াছিনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি ধানের শীষের পক্ষে আছেন এবং দলীয় প্রতীক ও আদর্শকে সমর্থন করাই তার রাজনৈতিক অঙ্গীকার।

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র, বিএনপির বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু  বলেন, মনোনয়ন কিনে আমি ভুল করেছি। কেনা মনোনয়নটি জমা দিব না। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। মূলত হাজী ইয়াছিনের ওপর ক্ষোভ থেকেই মনোনয়ন কিনেছি। আমি ধানের শীষের পক্ষের লোক। আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কাজ করছি, কাজ করেও যাবো। তবে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পরিবর্তন হয়ে হাজী ইয়াছিন পেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর নানুয়া দিঘির পাড়ে নিজের বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সাক্কু।

সাক্কু বলেন, আমি বিএনপির জন্য নিবেদিত প্রাণ। সিটি করপোরেশনের দুই দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। সবশেষ দুইটা নির্বাচনে মানুষের চাপে ভোটে অংশ নিয়েছিলাম। দুইবারই হাজী ইয়াছিন তার শ্যালক কায়সারকে প্রার্থী করিয়ে আমার ক্ষতি করেছে। সাবেক এমপি বাহারের সঙ্গে তাল মিলিয়ে আমার ভোট নষ্ট করেছে। আমি ৭০-৮০ হাজার ভোট বেশি পাই। এই ভোটগুলো নষ্ট করেছেন হাজী ইয়াছিন। তার ওপর রাগ করে আমি মনোনয়ন কিনেছি। মনোনয়ন কেনার পর আমি চিন্তা করলাম কাজটা ঠিক করিনি।

তিনি আরও বলেন, হাজী ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি দলের দায়িত্বে থাকা অবস্থায় কোনো উপজেলায়ও কমিটি দিতে পারেননি। তিনি সাংগঠনিক কোনো কাজ করেননি। উনার (হাজী ইয়াছিনের) কাজ ছিল শুধু আমি সাক্কু কী করি সেটা নিয়ে থাকা।

বহিষ্কার আদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাক্কু বলেন, মনোনয়ন ঘোষণার আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ডেকেছেন। আমি মহাসচিবের সঙ্গে কুমিল্লা-৬ আসনের বিস্তারিত তুলে ধরেছি। মহাসচিব আমাকে বলেছেন তোমার চাহিদা কী? আমি মহাসচিবকে বলেছি কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীকে ধানের শীষ না দিলে আসনটি হাতছাড়া হয়ে যেতে পারে। মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে। বহিষ্কার আদেশ নিয়ে আমার কোনো কথা নেই। এটা দলের সিদ্ধান্ত। আমি বিএনপির রাজনীতি করি। শহীদ জিয়ার আদর্শকে লালন করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

প্রসঙ্গত, কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ছিলেন। ২০২২ সালে দলের নির্দেশ অমান্য করে ভোটে অংশ নেওয়ায় প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে সাক্কুকে বহিষ্কার করে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রোববার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কেনেন সাক্কু। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...

কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি

‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...

দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...

শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
➤ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
➤ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
➤ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
➤ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
➤ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
➤ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে
➤ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
➤ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে
➤ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট
➤ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল
➤ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
➤ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান
➤ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir