...
শিরোনাম
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী ⁜ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার ⁜ যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড ⁜ কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন ⁜ তিতাসে অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন ⁜ নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ ⁜ কুমিল্লায় মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ⁜ লাকসামে তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ ⁜ ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ ⁜ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও কঠোর নিরাপত্তায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে দুর্গোৎসব ⁜ বুড়িচ্ংয়ের মোকামে গোলাম সারোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Oct 2026, 9:49 AM

...
ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী News Image

আয়েশা আক্তার

কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের বেপরোয়া চলাচল, যানজট এবং একের পর এক দুর্ঘটনায় অতিষ্ঠ নগরবাসী। প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই এসব যানবাহনের দাপট। সম্প্রতি নগরীর নজরুল অ্যাভিনিউয়ে বেপরোয়া গতির ইজিবাইকের চাপায় ব্যাংক কর্মকর্তা দীপক সাহার মৃত্যুর ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীর প্রশ্ন, আর কত প্রাণ ঝরলে নিয়ন্ত্রণে আসবে ইজিবাইক নামের এই বাহন?

এমন পরিস্থিতিতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানিয়েছেন, নগরীতে অটোরিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণে নিবন্ধন কার্যক্রম চলছে। ইতোমধ্যে প্রায় ১০ হাজার আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে আগামী এক মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে তিনি আশাবাদী। নিবন্ধিত যানবাহনের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন নম্বর প্লেট দেওয়া হবে। নিবন্ধনের বাইরে থাকা অটোরিকশা নগরীতে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অটোরিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছেন তিনি। ইতোমধ্যে জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। একাধিক ব্যক্তি একাধিক আবেদন করায় এবং আবেদনকারীদের জন্য নির্ধারিত শর্ত পূরণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে সময় লাগছে। স্থানীয় ও সদর উপজেলার বাসিন্দা হওয়ার শর্তসহ অন্যান্য বিষয় যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, যেসব আবেদন চূড়ান্ত করা হচ্ছে, তাঁদের কাছে বার্তা পাঠানো হচ্ছে এবং তাঁরা নিবন্ধন ফি জমা দিচ্ছেন। নিবন্ধনের নম্বর প্লেট চায়না থেকে তৈরি করে আনা হবে। এতে কিউআর কোডসহ সাত ধরনের নিরাপত্তাব্যবস্থা রাখা হবে, যাতে নকল বা জালিয়াতির সুযোগ না থাকে। চালকদের লাইসেন্সেও নিরাপত্তাব্যবস্থা রাখা হচ্ছে।

সিটি প্রশাসক আরও বলেন, তাঁর ধারণা, বর্তমানে কুমিল্লা নগরীতে ৩০ থেকে ৪০ হাজার অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে। এসব যানবাহনের সংখ্যা কমিয়ে সাত থেকে আট হাজারে আনা গেলে নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরবে। নিবন্ধন কার্যক্রম শেষে ট্রাফিক চলাচলের নিয়ম ও শর্ত নির্ধারণ করা হবে। নিবন্ধনের বাইরে থাকা কোনো অটোরিকশা যাতে নগরীতে চলাচল করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এতে যানজট কমার পাশাপাশি নগরবাসীর দুর্ভোগও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইজিবাইকের চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু;  নগরীর নজরুল অ্যাভিনিউয়ে বেপরোয়া গতির ইজিবাইকের চাপায় প্রাণ হারান ব্যাংক কর্মকর্তা দীপক সাহা। তাঁর মৃত্যু নগরবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে। সড়কে অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, চালকদের বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

একসময় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা পরিচিত ছিল ব্যাংক ও ট্যাংকের শহর হিসেবে। কিন্তু বর্তমানে অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের কারণে অনেকেই নগরীকে ইজিবাইকের শহর বলে অভিহিত করছেন। প্রধান সড়ক ছাড়িয়ে অলিগলিতেও এসব যানবাহনের আধিক্য। যত্রতত্র যাত্রী ওঠানামা, বেপরোয়া গতি এবং যানবাহনের বিশৃঙ্খল চলাচলে পথচারীদের স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়েছে।

নগরবাসীর অভিযোগ, অটোরিকশা ও ইজিবাইকের দাপটে সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তাঁদের। আগে যে দূরত্ব হেঁটে সহজেই অতিক্রম করা যেত, এখন যানজট ও দুর্ঘটনার আশঙ্কায় অনেকেই দুর্ভোগে পড়ছেন। যে বাহন মানুষের যাতায়াত সহজ করার কথা, সেটিই এখন অনেকের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কুমিল্লা কাত্তানি কালী মন্দিরের সভাপতি সুজিত চৌধুরী বলেন, নগরীতে অটোরিকশা, মিশুক ও সিএনজিচালিত যানবাহনের দৌরাত্ম্য বেড়েছে। তাঁর অভিযোগ, কিছু চালক মাদকাসক্ত অবস্থায় এবং বেপরোয়া গতিতে গাড়ি চালান। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, ছোট এই শহরে বিপুলসংখ্যক যানবাহন চলাচলের কারণে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো এবং চালকদের মাদক গ্রহণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে দুর্ঘটনা কমানো সম্ভব। এ বিষয়ে সংসদ সদস্য, মন্ত্রী, জেলা প্রশাসন ও সিটি প্রশাসকের কার্যকর উদ্যোগ কামনা করেন তিনি।

সন্তানকে নিয়ে বের হয়েও দুর্ঘটনার ঝুঁকি; কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. লিপি পাল বলেন, সন্তানকে নিয়ে বাইরে বের হয়েও তাঁকে একাধিকবার দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয়েছে। অটোরিকশা ও মিশুকের বেপরোয়া চলাচলের কারণে সাধারণ মানুষের সড়কে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন তিনি।

ডা. লিপি পাল বলেন, নগরীতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যানবাহন চলাচল করছে। এসব যানবাহনকে নিয়মের মধ্যে না আনা হলে প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের খবর শুনতে হবে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নগরীর বিশিষ্ট ব্যক্তি পাপন পাল বলেন,  অপরিকল্পিত নগরায়ণও বাড়াচ্ছে দুর্ভোগ, নগরীর যানজট পরিস্থিতির জন্য শুধু অটোরিকশার আধিক্য নয়, অপরিকল্পিত নগরায়ণকেও দায়ী করছেন তারা । তাঁদের মতে, ভবন নির্মাণে বিধিমালা অনুসরণ না করা, রাস্তার পাশে অপরিকল্পিত স্থাপনা এবং সড়ক ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে নগরীর যান চলাচল ক্রমেই কঠিন হয়ে উঠছে।

তাঁদের মতে, কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর নগরবাসীর প্রত্যাশা ছিল শহরটি পরিকল্পিত ও সুন্দরভাবে গড়ে উঠবে। কিন্তু রাস্তার প্রশস্ততা রক্ষা, ভবন নির্মাণে বিধিমালা বাস্তবায়ন এবং যানবাহন নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ঘাটতি রয়েছে। এসব ক্ষেত্রে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক মালিক একাধিক অটোরিকশা কিনে ভাড়ায় চালানোর জন্য চালক নিয়োগ করেন। ফলে চালকদের দক্ষতা, প্রশিক্ষণ ও দায়িত্বশীলতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। চালকদের যথাযথ যাচাই, প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার পাশাপাশি চালক ও যানবাহনের নিবন্ধনের মধ্যে কার্যকর সমন্বয় থাকা প্রয়োজন। একই সঙ্গে বিকল্প গণপরিবহন হিসেবে নগরীতে সিটি সার্ভিস চালুরও দাবি জানান তাঁরা।

প্রতিটি বোর্ডের জন্য আলাদা কোডের প্রস্তাব; চকবাজারের বাসিন্দা রইসুল ইসলাম সোহাগ বলেন, নগরবাসীর জন্য ইজিবাইক এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এসব যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁর মতে, প্রতিটি বোর্ড বা নির্ধারিত এলাকার জন্য আলাদা কোড চালু করা হলে যানবাহন শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ সহজ হতে পারে।

ব্যাংক কর্মকর্তা দীপক সাহার মৃত্যু আবারও সামনে এনেছে কুমিল্লা নগরীর সড়ক নিরাপত্তার সংকট। সিটি প্রশাসক এক মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে যানবাহন নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন। এখন নগরবাসীর অপেক্ষা সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের। তাঁরা চান, শুধু নিবন্ধনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। কুমিল্লা কি আবার নিরাপদ ও স্বস্তিদায়ক নগরীতে পরিণত হবে, নাকি অটোরিকশার বিশৃঙ্খল চলাচলেই আটকে থাকবে নগরজীবন-এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মনে।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি
এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্...

নিজস্ব প্রতিবেদকবাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ...

কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী   মালিক সমিতির বার্ষিক সাধারণ   সভা অনুষ্ঠিত
কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সা...

ফজলুল হক জয়কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর জেলা শাখার বার্ষিক সাধারণ স...

আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয...

ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্র...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে...

যুবদল নেতা কাউছার হত্যা  পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় পাঁচ...

কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন
কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী...

জমকালো আয়োজন, উদ্দীপনা আর হাজারো নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে হেযবুত তওহীদের নারী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
➤ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি
➤ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
➤ ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
➤ যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
➤ কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন
➤ তিতাসে অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন
➤ নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
➤ কুমিল্লায় মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
➤ লাকসামে তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ
➤ ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ
➤ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও কঠোর নিরাপত্তায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে দুর্গোৎসব
➤ বুড়িচ্ংয়ের মোকামে গোলাম সারোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir