প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:30 AM
কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা
আয়েশা আক্তার
কুমিল্লায় অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর অভিযোগে একটি কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে রাসায়নিক দিয়ে পাকানো কলা জনসম্মুখে ধ্বংস করা হয়। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত কুমিল্লা নগরের আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় কলার আড়ত, মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হালিমের কলার আড়তে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে প্রতিষ্ঠানটিকে জনসম্মুখে মুচলেকা দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়।
অভিযানকালে রাসায়নিক দিয়ে পাকানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ছাড়া মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তাঁকে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্...
অশোক বড়ুয়াসারাদেশের ন্যায় কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সুষ্ঠুভাবে...
বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
আয়েশা আক্তারবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এইচ এম ফিরোজকে ঘিরে ব...
দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
মাহফুজ নান্টু, কুমিল্লাসংসারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন কুমিল্লার চান্দিনার...
সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপ...
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় ১৭টি পূজা মণ্ডপে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযা...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ-...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন...
আয়েশা আক্তারকুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্...