...
শিরোনাম
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা ⁜ বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ ⁜ দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের ⁜ সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপে; এমপি মোবাশ্বের ⁜ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ- স্বামী আটক ⁜ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন কুমিল্লা সিটি প্রশাসক টিপু ⁜ ৬৬ বছরের পুরাতন জরাজীর্ণ ভবণ, ঝুঁকি নিয়ে হলে থাকছে ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা ⁜ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় ক্যাবের মানববন্ধন ⁜ লাকসামে ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামী শামীম গ্রেফতার ⁜ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: মামলার আসামি ৮ দিনেও গ্রেফতার হয়নি ⁜ জলাতঙ্ক প্রতিরোধে বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে পাঁচ দিনব্যাপী টিকাদান কর্মসূচি সম্পন্ন ⁜ কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা ⁜ ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফারুকুল ইসলামের মতবিনিময় সভা ⁜ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ২ ⁜ "দুর্গাপূজার বাদ্যকরদের সুর ও ছন্দ" ঢাক-ঢোলের স্থান দখল করছে সাউন্ডবক্স ⁜ ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী ⁜ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:29 AM

...
ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফারুকুল ইসলামের মতবিনিময় সভা News Image

আবুল কালাম আজাদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর ঝলম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ফারুকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় স্থানীয় ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর ঝলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর ঝলম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ফারুকুল ইসলাম।

এসময় তিনি বলেন - আজকের মতবিনিময় সভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে গভীরভাবে আবেগপ্লুত করেছে। আপনারা যেভাবে আজকের এই দিনে একতাবদ্ধ হয়েছেন, তা প্রমাণ করে উত্তর ঝলম ইউনিয়নের জনগন উন্নয়ন চায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়।

​তিনি বলেন-বহু আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পথে হাঁটছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার বিএনপির সাংগঠনিক অভিভাবক মো.আবুল কালাম এমপি মহোদয়ের নির্দেশনায় তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।

​আমি আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে বিএনপি থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশা করছি। তবে আমার মূল লক্ষ্য কেবল একটি পদ বা চেয়ার নয়; আমার মূল লক্ষ্য হলো— বহুবছর ধরে বঞ্চিত থাকা এই ইউনিয়নের সুশাসন নিশ্চিত করা ও প্রতিটি নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া।

​যদি আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা ভোটের মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি উত্তর ঝলম ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিনত করবো,ইনশাআল্লাহ।উত্তর ঝলম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন  ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শহিদ উল্লাহ, ছনুয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম সেলিম,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য জিল্লুর রহমান মানিক,মনোহরগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সদস্য সাইফুল ইসলাম সোহাগ, শাহাদাত হোসেন সুরুজ,মনির হোসেন,

ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সম্রাট শাহ জাহান মুন্সি, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের, ওয়ার্ড ছাত্র দলের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক হাসান প্রমুখ। এসময় উত্তর ঝলম ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্...

অশোক বড়ুয়াসারাদেশের ন্যায় কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সুষ্ঠুভাবে...

বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ

আয়েশা আক্তারবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এইচ এম ফিরোজকে ঘিরে ব...

দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের

মাহফুজ নান্টু, কুমিল্লাসংসারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন কুমিল্লার চান্দিনার...

সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপে; এমপি মোবাশ্বের
সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপ...

​মাসুদ রানা, কুমিল্লা:​কুমিল্লার লালমাই উপজেলায় ১৭টি পূজা মণ্ডপে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযা...

বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ- স্বামী আটক
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ-...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্...

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন কুমিল্লা সিটি প্রশাসক টিপু
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন...

আয়েশা আক্তারকুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা
➤ বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
➤ দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
➤ সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপে; এমপি মোবাশ্বের
➤ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ- স্বামী আটক
➤ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন কুমিল্লা সিটি প্রশাসক টিপু
➤ ৬৬ বছরের পুরাতন জরাজীর্ণ ভবণ, ঝুঁকি নিয়ে হলে থাকছে ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা
➤ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় ক্যাবের মানববন্ধন
➤ লাকসামে ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামী শামীম গ্রেফতার
➤ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: মামলার আসামি ৮ দিনেও গ্রেফতার হয়নি
➤ জলাতঙ্ক প্রতিরোধে বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে পাঁচ দিনব্যাপী টিকাদান কর্মসূচি সম্পন্ন
➤ কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা
➤ ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফারুকুল ইসলামের মতবিনিময় সভা
➤ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ২
➤ "দুর্গাপূজার বাদ্যকরদের সুর ও ছন্দ" ঢাক-ঢোলের স্থান দখল করছে সাউন্ডবক্স
➤ ইজিবাইক নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় নগরবাসী
➤ এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি
➤ কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir