প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2026, 9:26 AM
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, কাজিয়াতলী, মঈনপুর, চণ্ডিদার ও খাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংকস, অরিও বিস্কুট, হাইব্রিড শসার বীজ, গরু, কুঁচিয়া মাছ, চকলেট, শ্যাম্পু, শাড়ি, ফেসওয়াশ, লোশন, নবরত্ন তেল, সাবান, মদ, বিয়ার, বাইসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্...
অশোক বড়ুয়াসারাদেশের ন্যায় কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সুষ্ঠুভাবে...
বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
আয়েশা আক্তারবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এইচ এম ফিরোজকে ঘিরে ব...
দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
মাহফুজ নান্টু, কুমিল্লাসংসারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন কুমিল্লার চান্দিনার...
সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপ...
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় ১৭টি পূজা মণ্ডপে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযা...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ-...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন...
আয়েশা আক্তারকুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্...